রংমহল / গুগল ওয়েভ!
pun_logo

আপনি প্রবেশ করেননি

11-11-2009 11:00 AM

সাইফ দি বস ৭
হলুদ
থেকে: রংমহল থেকে...
নিবন্ধিত হয়েছেন: 10-12-2008
পোস্ট: 6935
ওয়েবসাইট

গুগল ওয়েভ!

গুগলের নতুন প্রযুক্তি গুগল ওয়েভ!

ওয়েভ সম্পর্কে তেমন একটা পোস্ট চোখে পড়ে নি...
তাই সবার জন্য গুগল ওয়েভ সম্পর্কিত কিছু তথ্য উপাস্থাপন করছি....

বি.দ্র. আগেই বলে রাখছি নীচের লেখাটা Login / Register to view the link থেকে সম্পূর্ন কপি পেস্ট!


একরকম হঠাৎ করেই যেন ওয়েব ওয়ার্ল্ডের বাকিটুকুও হাত করার জন্য উঠেপড়ে লেগেছে গুগল। ইন্টারনেট জগতে নিজেদের রাজত্ব বাড়াচ্ছে গুগল। খুব সন্তর্পণে, পরিকল্পিতভাবে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের শেষের দিকে নতুন এক ওয়েব অ্যাপ্লিকেশন (ব্রাউজারেই ব্যবহার করা যায় যেই অ্যাপ্লিকেশন) রিলিজ দেয়ার ঘোষণা দিলো অনলাইন জায়ান্ট গুগল। বলা হচ্ছে, নতুন সেই অ্যাপ্লিকেশনের উদ্বোধনী অনুষ্ঠান হবে গুগলের ইতিহাসের বৃহত্তম প্রোডাক্ট লঞ্চ। কারণ, গুগল তার নতুন সেবা দিয়ে সমগ্র ওয়েব ওয়ার্ল্ডের বাসিন্দাদের তাক লাগিয়ে দিতে যাচ্ছে। আর সেই রিলিজের আগেই অদ্ভুত রকমের সাড়া ফেলা ওয়েব অ্যাপ্লিকেশনটির নাম গুগল ওয়েভ ( Google Wave ) – যা আজকের এই টিউনের মূল বিষয়।

http://images.tothetech.com/2009/05/google-wave-logo.jpg

গুগল ওয়েভ
আগেই বলা হয়েছে গুগল ওয়েভ ( Google Wave ) এখনো মুক্তি পায়নি। গুগলের দেয়া তথ্যমতে ২০০৯ সালের শেষের দিকে সব সাধারণ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে গুগল ওয়েভ। তবে গুগল ওয়েভ সম্বন্ধে ভালো ধারণা দিয়েছে গুগল – যা ইন্টারনেটের প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে বিচরণ করছে। গুগল ওয়েভ ( Google Wave ) কী এবং এতে কী কী সুবিধা থাকছে, শুধু এতটুকু তথ্য দিয়েই ব্যাপক সাড়া ফেলেছে গুগল ওয়েভ। গুগলে “Google Wave” লিখে সার্চ দিলে দেখবেন অসংখ্য পোস্ট প্রকাশিত হয়েছে গুগল ওয়েভ নিয়ে। উন্মুক্ত হবার আগেই একরকম বিখ্যাত হয়ে গেল গুগল ওয়েভ ( Google Wave )।

কী এই গুগল ওয়েভ

http://techtunes.com.bd/uploads/images/tune-images/google-wave-chrome-shot.gif
উপরের ছবিটি লক্ষ্য করুন। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে গুগল ওয়েভের স্ক্রিনশট ওয়েবে প্রকাশ করেছে গুগল। একটু লক্ষ্য করলে বুঝতে অসুবিধা হবে না যে উপরের ব্রাউজারে ফটো শেয়ারিং, চ্যাট, ইমেইল ইত্যাদি বিভিন্ন ধরনের যোগাযোগ প্রযুক্তিগুলো দেখা যাচ্ছে। এরপরও যদি ধারনা করে না নিতে পারেন, তাহলে সহজ ভাষায় বলা যায় যে, “গুগল ওয়েভ একটি অনলাইন কমিউনিকেশন বা যোগাযোগ করার অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে বার্তা আদান-প্রদান, ফাইল কিংবা ছবি শেয়ারিং, ইমেইলের সুবিধাদি ইত্যাদি একই ছাদের নিচে তথা একই উইন্ডোতে ব্যবহার করতে পারবেন।”

আসুন আরও একটু কাছ থেকে দেখি। নিচের ছবিটি গুগল ওয়েভের ডেভেলপার প্রিভিউ থেকে নেওয়া।
http://techtunes.com.bd/uploads/images/tune-images/google-wave-main.jpg


বিশেষত্ব
প্রথমবার মনে হতে পারে যোগাযোগের সবগুলো প্রযুক্তিকে একটি প্লাটফর্মে নিয়ে আসাতেই বিখ্যাত হয়েছে গুগল ওয়েভ। কিন্তু গুগলারদের মতে, অবিশ্বাস্য ও ইনোভেটিভ কিছু বৈশিষ্ট্যের জন্ম দেবে গুগল ওয়েভ যা পুরো অনলাইন যোগাযোগ ব্যবস্থাকেই বদলে দেবে এবং যোগাযোগের মাধ্যমকে করে দেবে অবিশ্বাস্য দ্রুত ও সহজতর। গুগল ওয়েভে কী কী বিশেষত্ব থাকছে তা অবশ্যই খুলে বলেনি গুগল। তবে কিছু কিছু বৈশিষ্ট্যের কথা খোলাসা করেছে গুগল যা নিচে দেয়া হলোঃ

১. রিয়েল টাইম (তাৎক্ষণিক):

আপনাকে অবাক করে দিতে সক্ষম হবে গুগল ওয়েভ। কেননা, এর সবকিছুই রিয়েল টাইম বা তাৎক্ষণিকভাবে আপডেট হবে। একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। ধরুন, ইয়াহু!তে চ্যাট করার সময় আপনার কন্টাক্ট যখন কিছু টাইপ করছে, তখন নিশ্চয়ই “…..is typing” এই ধরনের একটি মেসেজ নিচে প্রদর্শিত হতে থাকে। কিন্তু গুগল ওয়েভে আপনি আপনার বন্ধুর টাইপ করা প্রতিটি অক্ষর দেখতে পারবেন সঙ্গে সঙ্গেই। অর্থাৎ, সে যদি টাইপে ভুল করে এবং মুছে নতুন করে লিখে, সেটাও আপনি দেখতে পারবেন। নিশ্চয়ই অবাক হচ্ছেন গুগল ওয়েভের বৈশিষ্ট্যের সারিতে সর্বপ্রথম অবস্থান করা বৈশিষ্ট্যটির কথা শুনেই!
http://techtunes.com.bd/uploads/images/tune-images/google_wave_concurrent_edit.png


২. এমবেডযোগ্যঃ

গুগল ওয়েভ আপনি চাইলে নির্দিষ্ট কোনো ওয়েব বা ব্লগে এমবেড করে নিতে পারেন। এর ফলে, ঐ ব্লগ বা সাইটের সকল ভিজিটর ও লেখকদের সঙ্গে দ্রুততর যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি করা সম্ভব হবে।
http://techtunes.com.bd/uploads/images/tune-images/embedsample.png


৩. অ্যাপ্লিকেশন এবং এক্সটেনশনঃ

এগুলো হচ্ছে বাড়তি পাওনা। এই একটি বৈশিষ্ট্যের মধ্যে লুকিয়ে আছে কয়েক হাজার বা কয়েক কোটি বৈশিষ্ট্য। ফেসবুকে অ্যাপ্লিকেশন কিংবা আইগুগলে উইজেটের নাম নিশ্চয়ই শুনেছেন? কতগুলো অ্যাপ্লিকেশন আছে ফেসবুকে? আর কত ধরনের সুবিধা দিয়ে থাকে অ্যাপ্লিকেশনগুলো? উত্তরঃ অসংখ্য। ঠিক তেমনি গুগল ওয়েভেও থাকবে অ্যাপ্লিকেশন। ডেভেলপাররা তাদের পছন্দমতো অ্যাপ্লিকেশন লিখতে পারবেন গুগল ওয়েভের জন্য। এটি হতে পারে সামান্য একটি ক্যালকুলেটর বা আবহাওয়ার পূর্বাভাস, কিংবা কোনো ফ্ল্যাশ গেমস।

http://techtunes.com.bd/uploads/images/tune-images/google_wave_map_yes_no_maybe.png

৪. ড্র্যাগ এন্ড ড্রপ ফাইল শেয়ারিং:

অনেকটা ফাইলের কানে ধরে এনে যথাস্থানে ছেড়ে দেয়ার মতোই ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতি। কিন্তু আজ অবধি ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতিতে ফাইল শেয়ারিংয়ের সুবিধা দেয় এমন কোনো সেবার কথা আমার জানা নেই। আর যদি থাকেও, তা কখনোই গুগল ওয়েভের মতো নয়। কারণ, গুগল ওয়েভে তাৎক্ষণিকভাবে আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করে শেয়ার করা ডকুমেন্ট, ফাইল, ছবি ইত্যাদি একই ওয়েভের অন্যান্য ব্যবহারকারীরা পেয়ে যাবেন।

৫. উইকি ফাংশনঃ

গুগল ওয়েভে সবকিছুই শেয়ার্ড। আর এটি অনেকটা উইকিপিডিয়ার মতো। এখানে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ওয়েভের যে কেউ সম্পাদনা করতে পারবে।অর্থাৎ, একটি কমিউনিটির মিলনমেলা হতে পারে গুগল ওয়েভ।

http://techtunes.com.bd/uploads/images/tune-images/google_wave_inbox_chess.jpg

৬. ভাষাঃ

গুগল ওয়েভ খুব সহজেই এবং দ্রুত আপনার তথ্য অন্য ভাষায় অনুবাদ করতে পারে। এছাড়াও আপনার বানান ভুলও ধরে দেবে গুগল। এর ফলে খুব সহজেই আপনি আপনার সাইট বা ব্লগের বিদেশি পাঠকদের সঙ্গে তাদের ভাষায়ই কথা বলতে পারবেন।

http://techtunes.com.bd/uploads/images/tune-images/google_wave_spelly_steh.png

উপরে বর্ণিত বৈশিষ্ট্যগুলো ছিটেফোঁটা মাত্র। গুগল ওয়েভের রয়েছে অসামান্য সব আবিষ্কার যা আরেকবার পুরো ওয়েব্ওয়ার্ল্ডকে সফলভাবেই চমকে দেবে। একবার ভেবে দেখুন, আপনার সাইট বা ব্লগে একটি গুগল ওয়েভ এমবেড করা থাকবে যেখানে যে কেউ অংশ নিতে পারবে। তাৎক্ষণিকভাবে বার্তা আদান-প্রদান করা সম্ভব হবে। এক ক্লিকেই বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করা যাবে।আবার ভাষায়ও বদলে দেয়া যাবে প্রেরিত বার্তার। আর বিভিন্ন টিম বা কোম্পানীর জন্য গুগল ওয়েভ উন্মুক্ত হবার আগেই অপরিহার্য্য হয়ে দাঁড়িয়েছে। এবার শুধু অপেক্ষা, কখন উন্মুক্ত করা হবে গুগল ওয়েভ।

গুগল ওয়েভ প্রিভিউ সাইটঃ  Login / Register to view the link


পরিশিষ্ট:

গুগল ওয়েভ এর প্রিভিউ দেখতে পেয়েছিলেন প্রথম এক লাখ রেজিস্টার্ড ইউজার... তাদের কাছ থেকে পেয়েছেন আরো অনেকে... আমিও একটা পেয়েছি এবং অন্যদেরকেও ইনভাইট করতে পারি...
যাদের লাগবে এই পোস্টে উল্লেখ করুন। দেখব কাকে কাকে দেওয়া যায়। a


OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ

অফলাইন

11-11-2009 11:23 AM

শিমুল
রংবাহারী
থেকে: লাকসাম, কুমিল্লা
নিবন্ধিত হয়েছেন: 09-09-2009
পোস্ট: 432
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

আমার লাগবে ব্রাদার।


Login / Register to view the link

অফলাইন

11-11-2009 11:28 AM

বাপি বিশ্বাস
নীল
থেকে: পশ্চিম বঙ্গ
নিবন্ধিত হয়েছেন: 12-03-2009
পোস্ট: 3065

Re: গুগল ওয়েভ!

আমারও লাগবে


love মনে হয় আমার ঠান্ডা লাগছেlove

অফলাইন

11-11-2009 12:08 PM

অয়ন খান
রংছটা
থেকে: ২৩°৪২′১৩″ উঃ, ৯০°২৩′১৮″ পূঃ
নিবন্ধিত হয়েছেন: 09-09-2009
পোস্ট: 794
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।


Login / Register to view the link
Login / Register to view the link
Login / Register to view the link

অফলাইন

11-11-2009 05:35 PM

শেষ প্রান্তর
স্বেচ্ছাসেবক
থেকে: সেগুনবাগীচা, ঢাকা।
নিবন্ধিত হয়েছেন: 09-11-2008
পোস্ট: 546
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

সাইফ আমারে পারলে দিও ..... mahbub.zaman.3000@gmail.com


Login / Register to view the link

অনলাইন

11-11-2009 07:41 PM

আলম
রংছটা
থেকে: কচুয়া, চাঁদপুর
নিবন্ধিত হয়েছেন: 26-10-2008
পোস্ট: 630
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

দারুন একটি তথ্য শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ।


Login / Register to view the link
Login / Register to view the link

অফলাইন

11-11-2009 08:43 PM

বাপি বিশ্বাস
নীল
থেকে: পশ্চিম বঙ্গ
নিবন্ধিত হয়েছেন: 12-03-2009
পোস্ট: 3065

Re: গুগল ওয়েভ!

সাইফ আমারে না দিলে খবর আছে smile


love মনে হয় আমার ঠান্ডা লাগছেlove

অফলাইন

11-11-2009 09:06 PM

dhruba
নতুন সদস্য
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: 13-09-2009
পোস্ট: 22
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

আমারও লাগবে একটা এ্যাকাউন্ট!আমি খুজছিলাম একজন ইউজার।আমার ইমেইল dhruba1@gmail.com


http://i28.tinypic.com/fknq6h.jpg

অফলাইন

12-11-2009 12:46 AM

সেলিম রাজ
নীল
থেকে: রাজশাহী..
নিবন্ধিত হয়েছেন: 15-04-2009
পোস্ট: 3004
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

দারুন ব্যাপার তো...!!
ধন্যবাদ শেয়ার করার জন্য...


Login / Register to view the link
Login / Register to view the link
http://j.imagehost.org/0658/stt.gif

অফলাইন

10 12-11-2009 01:34 AM

সাইফ দি বস ৭
হলুদ
থেকে: রংমহল থেকে...
নিবন্ধিত হয়েছেন: 10-12-2008
পোস্ট: 6935
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

৥ বাপি দা ... মেইল এড্রেস কী?

যারা চাচ্ছেন অবশ্যই মেইল এড্রেস উল্লেখ করবেন!


OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ

অফলাইন

11 12-11-2009 06:05 AM

সাইফ দি বস ৭
হলুদ
থেকে: রংমহল থেকে...
নিবন্ধিত হয়েছেন: 10-12-2008
পোস্ট: 6935
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

দুইজনকে এখন পর্যন্ত দেওয়া হল...

এক: বাপি বিশ্বাস!
দুই: ইমতু


আপনারা পাওয়ার পর কৃতজ্ঞতা স্বরূপ ফোরামের গুগল ওয়েভ ব্যাবহার করার জন্য উৎসাহী দেরকে সেন্ড করবেন প্লিজ...
পেতে সম্ভবত 7 দিন লাগবে সর্বোচ্চ!


OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ

অফলাইন

12 12-11-2009 07:18 AM

দুখী মিয়া
নীল
থেকে: কর্ণফুলীর পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: 28-10-2008
পোস্ট: 3500
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

ধন্যবাদ সাইফ।
আমিও একটা চাই।
মেইল:- dukhimiya.f@gmil.com


Login / Register to view the link

Login / Register to view the link

অফলাইন

13 12-11-2009 07:21 AM

মামুন সৃজন
রংছটা
থেকে: রেল লাইনের ধার
নিবন্ধিত হয়েছেন: 27-07-2009
পোস্ট: 672
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

এইমাত্র পেলাম

সর্বশেষ সম্পাদনা করেছেন মামুন সৃজন (14-11-2009 05:21 AM)


অনলাইন বাংলা ভাষাসৈনিকদেরকে শুভেচ্ছা এবং Login / Register to view the link স্বাগতম
http://tinyurl.com/yfpxexj

অফলাইন

14 12-11-2009 08:45 AM

বাপি বিশ্বাস
নীল
থেকে: পশ্চিম বঙ্গ
নিবন্ধিত হয়েছেন: 12-03-2009
পোস্ট: 3065

Re: গুগল ওয়েভ!

ধন্যবাদ সাইফ । পাওয়ার পর ফোরামের গুগল ওয়েভ ব্যাবহার করার জন্য উৎসাহী দেরকে অবশ্যই সেন্ড করবো।


love মনে হয় আমার ঠান্ডা লাগছেlove

অফলাইন

15 12-11-2009 08:54 AM

সাইফ দি বস ৭
হলুদ
থেকে: রংমহল থেকে...
নিবন্ধিত হয়েছেন: 10-12-2008
পোস্ট: 6935
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

মাহবুব ভাইকে দিলাম!

আর একটা দিতে পারব!

দেখি ওটা কার ভাগ্যে আছে! thinking


OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ

অফলাইন

16 12-11-2009 09:00 AM

সাইফ দি বস ৭
হলুদ
থেকে: রংমহল থেকে...
নিবন্ধিত হয়েছেন: 10-12-2008
পোস্ট: 6935
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

মাত্র দেখা গেল লাস্ট এরটা পাওনা ছিল অয়ন ভাইয়ের!
গো.বা. তে বিশেষ রিকোয়েস্ট এর কারণে উনাকে দিয়ে দিলাম!

আমার কাছে চেয়ে আর লাভ নাই! sad

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফ দি বস ৭ (12-11-2009 09:14 AM)


OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ

অফলাইন

17 13-11-2009 12:50 AM

samdany05
রংমাখা
নিবন্ধিত হয়েছেন: 06-11-2008
পোস্ট: 264

Re: গুগল ওয়েভ!

আমি তো দেরীই করে ফেললাম।

অফলাইন

18 13-11-2009 06:55 AM

অয়ন খান
রংছটা
থেকে: ২৩°৪২′১৩″ উঃ, ৯০°২৩′১৮″ পূঃ
নিবন্ধিত হয়েছেন: 09-09-2009
পোস্ট: 794
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

samdany05 লিখেছেন:

আমি তো দেরীই করে ফেললাম।

না, দেরি করেননি। আপনার ই-মেইল অ্যাড্রেস (samdany05 [at] yahoo [dot] com) - এ গুগল ওয়েভ - এর নিমন্ত্রণ পাঠিয়ে দেয়া হয়েছে। আর আপনার সাথে যাদের যাদের পাঠিয়ে দেয়া হয়েছে তাদের ই-মেইল অ্যাড্রেসগুলো হচ্ছেঃ
• shemul_srs [at] yahoo [dot] com
• mahbub.zaman.3000 [at] gmail [dot] com
• dhruba1 [at] gmail [dot] com
• dukhimiya.f [at] gmail [dot] com
• graphicsworld_bd [at] yahoo [dot] com

কৃতজ্ঞতাঃ Login / Register to view the link

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (13-11-2009 08:53 AM)


Login / Register to view the link
Login / Register to view the link
Login / Register to view the link

অফলাইন

19 13-11-2009 07:41 AM

সামিউল
এডমিন
থেকে: ঢাকাস্থান
নিবন্ধিত হয়েছেন: 03-10-2008
পোস্ট: 4661
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

আচ্ছা আমার একটা লাগবে। কারো কাছে কি আছে?


Login / Register to view the link
Login / Register to view the link
Login / Register to view the link

অফলাইন

20 13-11-2009 07:54 AM

সাইফ দি বস ৭
হলুদ
থেকে: রংমহল থেকে...
নিবন্ধিত হয়েছেন: 10-12-2008
পোস্ট: 6935
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

অয়ন খান লিখেছেন:

না, দেরি করেননি। আপনার ই-মেইল অ্যাড্রেস (samdany05 [at] yahoo [dot] com) - এ গুগল ওয়েভ - এর নিমন্ত্রণ পাঠিয়ে দেয়া হয়েছে।

ভাই আমার জানামতে শুধু জি মেইলেই পাঠানো যাবে!


OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ

অফলাইন

21 13-11-2009 08:32 AM

শিমুল
রংবাহারী
থেকে: লাকসাম, কুমিল্লা
নিবন্ধিত হয়েছেন: 09-09-2009
পোস্ট: 432
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

ধন্যবাদ অয়ন ভাই এবং সেই সাথে সংশ্লিষ্ট সবাইকে।

সর্বশেষ সম্পাদনা করেছেন শিমুল (13-11-2009 08:53 AM)


Login / Register to view the link

অফলাইন

22 13-11-2009 08:50 AM

শিমুল
রংবাহারী
থেকে: লাকসাম, কুমিল্লা
নিবন্ধিত হয়েছেন: 09-09-2009
পোস্ট: 432
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

আরে, ইয়াহুতে দেখি লিংক ঠিকমতই আসলো। গুগল ওয়েভ দেখলাম, জটিল জিনিষ।


Login / Register to view the link

অফলাইন

23 13-11-2009 04:35 PM

shopnobaz
নতুন সদস্য
নিবন্ধিত হয়েছেন: 16-10-2008
পোস্ট: 15

Re: গুগল ওয়েভ!

ভাই আমিও লোভ সামলাতে পারলাম না, আমিও কি পেতে পারি একটা। আমার ইমেইল এড্রেস হলঃ mdasadiqbal@gmail.com।

অফলাইন

24 13-11-2009 11:08 PM

তারছিড়া মাহিন
নতুন সদস্য
থেকে: পদ্মা নদীর মধ্যখানে......
নিবন্ধিত হয়েছেন: 04-08-2009
পোস্ট: 64
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

ভাইজানরা, আমি কি একটা পাইতে পারি..? কেউকি আমারে ইনভাইট করবেন..?

আমার মেইল : tarciramahin@gmail.com


সব খুইল্ল্যা বাহির হইয়া জোৎস্না ধরতে যাই.........
             আমার হাত ভরতি চাদের আলো..
                                     ধরতে গেলে নাই...... thinking
Login / Register to view the link

অফলাইন

25 14-11-2009 04:49 AM

দুখী মিয়া
নীল
থেকে: কর্ণফুলীর পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: 28-10-2008
পোস্ট: 3500
ওয়েবসাইট

Re: গুগল ওয়েভ!

ধন্যবাদ অয়ন।


Login / Register to view the link

Login / Register to view the link

অফলাইন

||

Board footer

এটি তৈরী করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর

পরিচালনা : সামিউল ইসলাম

অনুবাদ: জাকির হোসেন রাজু

কপিরাইট © ২০০২-২০০৫ রিকার্ড এন্ডারসন

তথ্য বিনিময় (সিন্ডিকেশন) (RSS)