
যা বলতে চাই তা গুছিয়ে বলতে না পারার জন্য সবার কাছে আমি সবার কাছে অপ্রিয়
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
বাঘ বাঘ বলে চিৎকার করা সেই রাখালের কথা মনে আছে নিশ্চয়ই! সেই গল্প এবার বলিউডে আনছেন পরিচালক জোনাকি বিশ্বনাথ তার ‘বাকরা’ নামের সিনেমায়। তবে এখানে বাঘ বলে ডাক নেই, আছে শাহরুখ নাম ধরে ডাকাডাকি!
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আট বছরের শিশুটি অভিনেতা শাহরুখ খানের অসম্ভব ভক্ত। তাই সে তার প্রিয় ছাগলের নামটিও রেখেছে শাহরুখ খান-এর নামেই।
এ বিষয়ে জাতীয় পুরস্কারজয়ী পরিচালক বিশ্বনাথ জানিয়েছেন, ‘গল্পটি লেখা হয়েছে শাহরুখ খান নামের এক পোষা ছাগল ও তার মালিক শিশুকে নিয়ে। শিশুটি শাহরুখ খানের ভক্ত আবার তার ছাগলকেও অসম্ভব ভালোবাসে। সিনেমাটির চিত্রনাট্য জুড়ে শুধু তারই নাম। ছাগলটিও ভালোভাবেই গ্রহণ করেছিলো এ নামটি। এমনকি শুটিংয়ের সময় তাকে এ নাম ধরেই ডাকা হতো। সে বেশ ভালোই পারফর্মেন্স দেখিয়েছে।’
সিনেমাটিতে মূল চরিত্র তিনটি - অংশুমান, শিশু এবং শাহরুখ খান।
ভারতের একটি প্রত্যন্ত অঞ্চলে চিত্রায়িত ‘বাকরা’-এর গল্পটি রূপকধর্মী। এতে তুলে ধরা হয়েছে কিভাবে ধর্ম বিশ্বব্যাপী সংঘাত ছড়ায়। আর সাধারণ দৃষ্টিকোণ থেকে এ সিনেমায় আট বছর বয়সী এক শিশুর সঙ্গে তার পোষা ছাগলের ভালোবাসার সম্পর্ক দেখতে পাবেন দর্শক।
শিরোনাম দেখে মডারেশন করতে ঢুকেছিলাম কিন্তু খবরটা পড়ে কি করব বা বলব বুঝতে পারছি না। টাকার জন্য মানুষ কিই না করে।
তাসকি খেয়েছেন তাহলে
।আমিও খেয়েছিলাম
।পরে খবরটা পড়ার পর ব্যাপারটা বুঝতে পারলাম
।
আমিরের কুকুরের নাম শাহরুখ খান ছিল। এখন সিনেমায়া এক বাচ্চার ছাগলের নাম শাহরুখ খান। এদিকে শাহরুখ খান মারামারি করে বেরাচ্ছেন।

শাহরুখ খান নিজে অভিনয় করবে নাকি?
এটা তো ইরানি ছবি 'গাভ (দি কাউ)' এর মত হবে মনে হচ্ছে।
শাহরুখ খান নিজে অভিনয় করবে নাকি?
কন্ঠ দিলে মন্দ হয়না। যেমনে তোতলায় 