
বগুড়ার একমাত্র বানান ভূল সর্বস্ব লেখক।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে। আজ আমি আপনাদের সামনে এসেছি মজার ইলেক্ট্রনিক্স পর্ব ৩ এর ক নিয়ে। এই পর্বে আমি আপনাদের সামনে ইলেক্ট্রনিক্স এর বেসিক কিছু নিয়ে আলোচনা করব। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ইলেক্ট্রনিক্স সার্কিট বা প্রজেক্ট তৈরী করতে হয়।
কোন প্রোজেক্ট তৈরি করতে গেলে প্রথমেই আমাদের কতকগুলো ছোট ছোট জিনিস লাগে। এরাই হচ্ছে ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতির উপকরন। এই সব জিনিস দেখতে খুব ছোট, দামেও সস্তা। যে কোন ইলেক্ট্রনিক্স এর দোকানে গেলেই এগূলো আপনারা পেয়ে যাবেন। এই জিনিসগুলো নানা ভাবে কারেন্ট কন্ট্রল করে। প্রত্যেকটি প্রোজেক্টের জন্য আপনাকে উপকরনগুলো নিয়ে সঠিক ভাবে সাজিয়ে একটা সার্কিট তৈরী করতে হবে। ঐ সার্কিট দিয়ে কারেন্ট চলতে শুরু করলেই আপনার প্রজেক্ট চালু হলো।
সার্কিট ডায়াগ্রাম

সার্কিট ডায়াগ্রাম হচ্ছে একটা ড্রইং, যাতে বুঝা যায় সার্কিটের উপকরনগুলী কিভাবে সংযুক্ত হয়ে আছে। প্রতিটি উপকরন একটি সংকেত দিয়ে বুঝানো হয়। এখানে আমি বেশ কিছু সংকেত দিয়ে দিলাম। পরবর্তিতে সার্কিটের বিভিন্ন জায়গায় এই সংকেতগুলো ব্যবহৃত হবে।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১২।
১৪।
১৫।
১৬। 
প্রোজেক্ট তৈরী করবেন কেমন করে
কোন প্রজেক্ট তৈরি করতে হলে আপনাকে উপকরন গুলোকে একটা বিশেষ ধরনের বোর্ডে ( ভেরো বোর্ড) সংযোগ করতে হবে। এই ভেরো বোর্ডে অনেকগুলো গর্ত আছে এবং পিছন দিকে সরু তামার তার রয়েছে গর্তগুলোকে সংযোগ করার জন্য। আপনি উপকরঙ্গুলীকে গর্তে বসালে ঐ তামার তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকবে। এই ভেরো বোর্ডের প্রতিটি গর্তের দূরত্ব হয় সাধারনত ০.১ ইঞ্চি। কোন প্রজেক্ট তৈরি করতে হলে আপনাকে উপকরনগুলোকে সার্কিট ডায়াগ্রামের সাথে মিলিয়ে মিলিয়ে ভেরো বোর্ডের সঠিক গর্তে বসিয়ে সোল্ডার বা ঝালাই করতে হবে।
আজ তাহলেই এই পর্যন্তই। সামনে দিন কিভাবে সোল্ডার বা ঝালাই করতে হয় তা নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সকলে ভাল থাকবেন। সবার জন্য শুভ কামনা রইল।
সর্বশেষ সম্পাদনা করেছেন রাজিব আহসান ( )
ধন্যবাদ, ১২ ভোল্ট থেকে LED জ্বালাতে কত K রেক্টিফায়ার ব্যবহার করতে হয়?
ধন্যবাদ।