
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
রংমহল » ভিডিও » নাটক » নাটকঃ হাস্যরাম পর্ব৩
হাস্যরাম মোঃ জাবেদ ভূঁইয়া
পর্ব-৩
তৃতীয় দৃশ্য
হাস্যরাম স্কুলে যাবার জন্য তৈরী হচ্ছে ।এমন সময় আসল নিধিরাম ।বাইরে থেকে হাস্যরামকে ডাকল ।
নিধিরামঃ হাস্য যাবির ইসকুলে ?
হাস্যরামঃ পেরায় যাব ।
নিধিরামঃ পেরায় যাবি মানে ?
হাস্যরামঃ টিফিনের সময় স্কুল পালাব তো এজন্য পেরায় যাব ।
নিধিরামঃ ও আচ্ছা আচ্ছা তাহলে চল ।হাস্যরাম ঘর থেকে বের হয়ে নিধিরামের সাথে স্কুলে চলে গেল ।
।।।।চতুর্থ দৃশ্য ।।।।
শ্রেণা কক্ষ ।মাষ্টার মশাই রোল ডাকছেন ।
মাষ্টার মশাইঃ এক কানাই
কানাইঃ আইছি স্যার
মাষ্টায়ঃ দুই ডাকলু
ডাকলুঃ এসেছি স্যার
মাষ্টারঃ তিন নিধি
নিধিরামঃ উপস্থিত স্যার
মাষ্টারঃ চার হাস্য
হাস্যঃ পেরায় হাজির স্যার
মাষ্টার মশাই সুপোরি চিবাতে চিবাতে রোল ডাকছিলেন হাস্য রামের এই কথা শুনে তিনি তো বিষম খেয়ে মারা পড়েন আরকি ।তারপর তিনি ঠিক হয়ে হাস্যরামের কানে ধরে ,
মাষ্টারঃ হতচ্ছাড়া পেরায় উপস্থিত কিরে ?
হাস্যরামঃ আমি তো এখানে আছি আপনি দেখতে পাচ্ছেন ?
মাষ্টারঃচশমা ঠিক করেঃ হ্যা দেখতে পাচ্ছি ।
হাস্যরামঃ আর আমার মনট পইরে রইচে খেলার মাঠে ।এজন্য বইলেছি পেরায় উপস্থিত ।
মাষ্টার মশাই চশমা ঠিক কয়ে বললেন হুম ।
চলবে....
রংমহল » ভিডিও » নাটক » নাটকঃ হাস্যরাম পর্ব৩