
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
রংমহল » ভিডিও » নাটক » নাটকঃ হাস্যরাম পর্ব ২
হাসির নাটক
হাস্যরাম
...................
দ্বিতীয় দৃশ্য
একটা গ্রাম্য বাড়ির উঠোন ।হাস্যরাম বসে বাশের ছিলতা চিলছে ।এমন সময় নিতু মিয়ার আগমন ।
নিতুঃ হাস্যরামদা বাড়ি আছ ?
হাস্যরামঃ কেরে ওখানে রামদা বলে চেচাচ্ছেরে ?
নিতুঃ আমি ।
হাস্যরামঃ আমি কে ?
নিতুঃ আজ্ঞে নিতু ।
হাস্যরামঃ ওহহ নিতু মিয়া ।তা কি মইনে কইরে এসেছ ?
নিতুঃ আজ্ঞে হাস্যরামদা শুক্কুর বারে আমার ইয়ে মানে ...
হাস্যরামঃ তা কি বল ।
নিতুঃ ঐ আমার বিয়ে আর কি বলছিলাম আপনার নেমন্তন রইল ।
হাস্যরামঃ বাহ বাহ বাহ চমত্কার একটা খবর তো ।আ নেমন্তন আহ আহ ।
পিছনের উঠোন দিয়ে নিধিরামের আগমন ।
নিধিরামঃ এখানে নেমন্তন নেমন্তন করছ কেহে ও হাস্যরাম ?
হাস্যরামঃ হাগো ওই নিতু বিইয়ে তে আমার নেমন্তন ।
নিতুঃ তা আমি এখন যাই ।নিতুর প্রস্থান ।
নিধিরামঃ আমার মতে ওসব নেমন্তন টেমন্তন খাওয়া ভাল না ।
হাস্যরামঃ ব্যাকুল হয়েঃ কেন কেন ?
নিধিরামঃ এই ধর তুমি বে বাড়ি গেল ।
হাস্যরামঃ গেলাম !
নিধিরামঃ শ টাকা দিইলে ।
হাস্যরামঃ তা দিলাম !
নিধিরামঃ এইবার বইসে পেট পুরে খেলে ।
হাস্যরামঃ খেলাম !
নিধিরামঃ তারপর বাড়ি এসে পড়লে আমাশয় ।
হাস্যরামঃ তা পড়লাম ।পরক্ষনেই ও বাবা আমার দরকার নেই ওসব নেমন্তনের ।
নিধিরামঃ কিন্তু তোমাকে ওরা ছাড়বে কেন ?
হাস্যরামঃ তাই তো ছাড় বে কেন ?
নিধিরামঃ এক কাজ করি তোমার বদলে আমি খেয়ে আসি ।
হাস্যরামঃ আচ্ছা ।এইরে তোমার তাহলে আমাশয়ে ধরবেন ?
নিধিরামঃ এই তুমি ধর ।আমি বে বাড়ি গেলাম ।
হাস্যরামঃ হ্যা গেলে !
নিধিরামঃ শ টাকা দিয়ে পেট পুরে খেলাম ।
হাস্যরামঃ খেলে ?হা খেলে !
নিধিরামঃ তারপর আমার আমাশয় হল ।
হাস্যরামঃ খুশি হয়েঃ হা হা হল !
নিধিরামঃ এরপর দুটাকা দিয়ে একটা ম্যাট্রোনিডাজল খেয়ে ফেললাম ।ব্যাস !লেটা চুকে গেল ।
হাস্যরামঃ এ এ এ এ ।
পর্দা পড়বে ।
চলবে....
রংমহল » ভিডিও » নাটক » নাটকঃ হাস্যরাম পর্ব ২