৬১

Re: বাংলা লিরিক

ভাইয়া, আমি আমার কাকিনী কন্ঠে মাঝে মাঝে গান গাই। সেটা আবার অনেকের ভালোও লাগে ( আমার আপু আমার গানের চরম ভক্ত)। তবে গান গাওয়ার সময় লিরিক মনে থাকেনা। আপনার বাংলা গানের লিরিক দেয়ার এই চেষ্টা আমার ভালো লেগেছে। আপনি ইতিমধ্যে আমার বেশ কিছু প্রিয় গানের লিরিক দিয়েছেন। আপনাকে ধন্যবাদও দিয়েছি। আপনি আরো ধন্যবাদের পাওনা রইলেন। আমি একটা গানের লিরিক খুঁজছি।

খুব ছোটবেলায় একটা বাংলা সিনেমার গান শুনেছিলাম। গানটা হল-
                   
                   পাথরের পৃথিবীতে কাঁচের হ্রদয়
                   ভেঙ্গে যাক, যাক তার করি না ভয়
                    তবুও প্রেমের তো শেষ হবে না

এই গানটার লিরিক টা দিতে পারলে খুশি হব। আমার সিনেমার নাম মনে নাই। অনেক ছোটবেলায় শুনেছি(৪/৫ বছর বয়স)। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

"Say: Truly,my prayer and my service of sacrifice,my life and my death, are all for ALLAH(swt),the CHERISHER of the world"[Sura:--Al-an'am; Ayat:--162]."

৬২

Re: বাংলা লিরিক

নামহীনা লিখেছেন:

গানটা কার গাওয়া বলতে পারলে সুবিধা হত।

৬৩

Re: বাংলা লিরিক

আপনার টপিকটা আসলে উপকারে আসার মত। ধন্যবাদ মহসিন ভাই। সবাইকে এমন করে উপকার করার জন্য।

হয়তো পথের মিলবেনা প্রান্ত,
হয়তো পথচলার হবেনা অন্ত।

৬৪

Re: বাংলা লিরিক

samdany05 লিখেছেন:
নামহীনা লিখেছেন:

পাথরের পৃথিবীতে কাঁচের হ্রদয়
                   ভেঙ্গে যাক, যাক তার করি না ভয়
                    তবুও প্রেমের তো শেষ হবে না

এই গানটার লিরিক টা দিতে পারলে খুশি হব। আমার সিনেমার নাম মনে নাই। অনেক ছোটবেলায় শুনেছি(৪/৫ বছর বয়স)। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

গানটা কার গাওয়া বলতে পারলে সুবিধা হত।

মেয়ে গায়িকাটা সম্ভবত শাকিলা জাফর। আর কিছু মনে নাই। আমি গানটা শোনার ১৫ বছর পর আর বেশি কিছু মনে করতে পারছিনা।

সর্বশেষ সম্পাদনা করেছেন নামহীনা ( )

"Say: Truly,my prayer and my service of sacrifice,my life and my death, are all for ALLAH(swt),the CHERISHER of the world"[Sura:--Al-an'am; Ayat:--162]."

৬৫

Re: বাংলা লিরিক

ceআমি বাংলায় গান গাই

আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |

আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় চিত্কার
বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |

আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি
আমি যা’কিছু মহান বরণ করেছি বিনয় শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ
|

সর্বশেষ সম্পাদনা করেছেন আলম ( )

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
রমজানে কুরআন পড়ুন এবং নিজেকে সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখুন।

৬৬

Re: বাংলা লিরিক

বৃদ্ধাশ্রম
শিল্পীঃ নচিকতা

ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম !

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো,ফ্ল্যাটে রাখা যায় না।
ওর বাবার ছবি,ঘড়ি-ছড়ি,বিদেয় হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়ো ময়না।
স্বামী-স্ত্রী আর আ্যালসেশিয়ান-জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!

নিজের হাতে ভাত খেতে পারতো নাকো খোকা
বলতাম আমি না থাকলে কি করবি রে বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে-
খোকা বোধ হয় আর কাঁদে না,নেই বুঝি আর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দু’হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দু’হাত আজো খুঁজে,ভুলে যায় যে একদম-
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম!

খোকারও হয়েছে ছেলে,দু’বছর হলো
তার তো মাত্র বয়স পঁচিশ,ঠাকুর মুখ তোলো।
একশো বছর বাঁচতে চাই এখন আমার সাধ
পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট,জায়গা অনেক বেশি-
খোকা-আমি,দু’জনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!

গানটার ডাউনলোড লিঙ্ক কারো জানা থাকলে দিবেন।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
রমজানে কুরআন পড়ুন এবং নিজেকে সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখুন।

৬৭

Re: বাংলা লিরিক

অনেকদিন ফোরামে আসা হয়না, তাই টপিকটা নজরে পড়েনি।
মহসিনকে ধন্যবাদ + রেপু।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

৬৮

Re: বাংলা লিরিক

আমিও একটা দিলাম।

আমার এই জীবন মরণ শুধুই তোমার

বাপ্পী লাহিড়ী
————————

আমার এই জীবন মরণ শুধুই তোমার
আর কারো নয়
তুমি যে ভালোবাসায় ভরিয়ে দিলে
আমার হৃদয়

তোমারি মনের কাছে শিখে নিলাম আমি
জগতে প্রেম যে হলো সবার চেয়ে দামী
এতোদিন যা পেয়েছি আসল সে নয় নকল প্রণয়
তুমি যে ভালোবাসার ভরিয়ে দিলে আমার হৃদয়

কাগজের ফুলের বাগান অনেক দূরে ফেলে
তুমি যে সত্যিকারের গোলাপ হয়ে এলে
গন্ধেই চিনিয়ে দিলে তোমার প্রাণের সব পরিচয়
তুমি যে ভালোবাসার ভরিয়ে দিলে আমার হৃদয়

সর্বশেষ সম্পাদনা করেছেন f648express ( )

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

৬৯

Re: বাংলা লিরিক

f648express লিখেছেন:

আমার এই জীবন মরণ শুধুই তোমার[/size]
বাপ্পী লাহিড়ী
————————
আমার এই জীবন মরণ শুধুই তোমার
আর কারো নয়
তুমি যে ভালোবাসায় ভরিয়ে দিলে
আমার হৃদয়

আমার পছন্দের একটা গান।
লিরিকটির জন্য ধন্যবাদ।

৭০

Re: বাংলা লিরিক

আলম ভাই এবং f648express কে ধন্যবাদ সাহায্য কারার জন্য।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
একবার এসে দেখ আমায় ..............

৭১

Re: বাংলা লিরিক

বাঁশি শুনে আর কাজ নাই

বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।।
শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ গড়লে
ঘুচাব তার নষ্টামি আজ আমি
সপিব তাই অনলে।।
ও…বাঁশেতে ঘুণ ধরে যদি কেন
বাঁশিতে ঘুণ ধরে না
কতজনায় মরে শুধু পোড়া
বাঁশি কেন মরে না।।

গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
গেয়েছেনঃ শচীন দেব বর্মন

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
একবার এসে দেখ আমায় ..............

৭২

Re: বাংলা লিরিক

মহসিন লিখেছেন:

বাঁশি শুনে আর কাজ নাই

বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।।
শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ গড়লে
ঘুচাব তার নষ্টামি আজ আমি
সপিব তাই অনলে।।
ও…বাঁশেতে ঘুণ ধরে যদি কেন
বাঁশিতে ঘুণ ধরে না
কতজনায় মরে শুধু পোড়া
বাঁশি কেন মরে না।।

গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
গেয়েছেনঃ শচীন দেব বর্মন

এই গানটার জন্য ধন্যবাদ। গান আমার অনেক ভালো লাগে।

হয়তো পথের মিলবেনা প্রান্ত,
হয়তো পথচলার হবেনা অন্ত।

৭৩

Re: বাংলা লিরিক

মহসিন লিখেছেন:

বাঁশি শুনে আর কাজ নাই

বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।।
শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ গড়লে
ঘুচাব তার নষ্টামি আজ আমি
সপিব তাই অনলে।।
ও…বাঁশেতে ঘুণ ধরে যদি কেন
বাঁশিতে ঘুণ ধরে না
কতজনায় মরে শুধু পোড়া
বাঁশি কেন মরে না।।

গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
গেয়েছেনঃ শচীন দেব বর্মন

ডাউনলোড লিংটা পাওয়া যাবে কি??

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

৭৪

Re: বাংলা লিরিক

raja.mca08 লিখেছেন:
মহসিন লিখেছেন:

বাঁশি শুনে আর কাজ নাই

বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।।
সে যে ডাকাতিয়া বাঁশি

ডাউনলোড লিংটা পাওয়া যাবে কি??

ভাই, আপাতত পার্থ বড়ুয়ার কন্ঠের গানটি শেয়ার করলাম। আসলটি পেলে পরে দিব।
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
একবার এসে দেখ আমায় ..............

৭৫

Re: বাংলা লিরিক

ধন্যবাদ মহসিন চালিয়ে যাও!

থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক !

৭৬

Re: বাংলা লিরিক

এই গানটার জন্য ধন্যবাদ।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

৭৭

Re: বাংলা লিরিক

আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে

আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে।।
সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে।।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
একবার এসে দেখ আমায় ..............

৭৮

Re: বাংলা লিরিক

কি যাদু করিলা
এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন
==================

কি যাদু করিলা
পিরিতি শিখাইয়া
থাকিতে পারিনা ঘরেতে
প্রাণ সজনী
থাকিতে পারিনা ঘরেতে
কি মন্ত্র পড়িলা
ভাবেতে মজাইলা
থাকিতে পারিনা ঘরেতে
প্রাণ সজনী
থাকিতে পারিনা ঘরেতে

নয়ন জুড়াইলা
পরান কাড়িলা
মরমে বাজাইলা
মধুর বাঁশী
পড়ে গো ধলিয়া
হাসিয়া হাসিয়া
তোমারি মুখেতে
পূর্ণ শশী
কি কথা কহিয়া
পাগল বানাইলা
কিছুতে পারিনা সহিতে
প্রাণ সজনী
কিছুতে পারিনা সহিতে

আমার লাগিয়া
নিরালে বসিয়া
তোমারে যতনে গড়িল বিধি
মরিব মরণে
তোমারি বিহনে
তোমারে জীবনে না পাই যদি
কি মালা গাঁথিলা
আমারে পরাইলা
কিছুতে পারিনা খুলিতে
প্রাণ সজনী
কিছুতে পারিনা খুলিতে

————————-

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
একবার এসে দেখ আমায় ..............

৭৯

Re: বাংলা লিরিক

টাইটেলঃ চলো ভিজি আজ বৃষ্টিতে (আমার আছে জল)
শিল্পীঃ হাবিব
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান

যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি ।।

অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে ।।

কত না প্রণয়.. ভালোবাসা বাসি
অশ্রু সজল কত হাসাহাসি

চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্নাতে
চলো ভিজি আজ বৃষ্টিতে ।।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান ।।
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

http://i19.photobucket.com/albums/b184/Nishchup/Shopno.gif

৮০

Re: বাংলা লিরিক

টাইটেলঃ অবাক ভালোবাসা
ব্যান্ডঃ ওয়ারফেইজ
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা................

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক সহজ অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা................

শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়........
অবাক ভালোবাসায়........

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা................

সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ মিল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা................

শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়........
অবাক ভালোবাসায়........
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

http://i19.photobucket.com/albums/b184/Nishchup/Shopno.gif

৮১

Re: বাংলা লিরিক

nobel লিখেছেন:

টাইটেলঃ চলো ভিজি আজ বৃষ্টিতে (আমার আছে জল)
শিল্পীঃ হাবিব
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান

যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি ।।

নোবেল ভাইকে ধন্যবাদ লিরিকটার জন্য।

৮২

Re: বাংলা লিরিক

nobel লিখেছেন:

টাইটেলঃ চলো ভিজি আজ বৃষ্টিতে (আমার আছে জল)
শিল্পীঃ হাবিব
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান

যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি ।।

অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে ।।

কত না প্রণয়.. ভালোবাসা বাসি
অশ্রু সজল কত হাসাহাসি

চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্নাতে
চলো ভিজি আজ বৃষ্টিতে ।।

যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি ।।
অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে ।।

বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান ।।
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

অসাধারণ একটা গান নোবেল ভাই।
আপনাকে একটা রেপু।

থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক !

৮৩

Re: বাংলা লিরিক

nobel লিখেছেন:

টাইটেলঃ চলো ভিজি আজ বৃষ্টিতে (আমার আছে জল)

যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি ।।

অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে ।।

কত না প্রণয়.. ভালোবাসা বাসি
অশ্রু সজল কত হাসাহাসি

গানটার জন্য অনেক ধন্যবাদ।

"Say: Truly,my prayer and my service of sacrifice,my life and my death, are all for ALLAH(swt),the CHERISHER of the world"[Sura:--Al-an'am; Ayat:--162]."

৮৪

Re: বাংলা লিরিক

গানটার জন্য অনেক ধন্যবাদ নোবেল ভাই।;8;8

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

৮৫

Re: বাংলা লিরিক

আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
শিল্পীঃ কিশোর কুমার
===============

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো

হাওয়ার গল্প আর
পাখীদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো

এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালোবাসা বাসি
শুধু গান আর হাসাহাসি

রঙের বরষা ঐ
নেমেছে যে দেখো ফুলে ফুলে
দুটি হাত তুলে
আমাকে আরো কাছে ডাকো

—————–
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
একবার এসে দেখ আমায় ..............

৮৬

Re: বাংলা লিরিক

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

(যা যা…)
তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না
কারো ঘরের ঘরণী আমি হবো না
করবো না তো কোনো দিনও বিয়ে

এ হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আলতা দেবো তিকলি দেবো, দেবো সোনার চুড়ি
(না না না না না না…)
আরে, শহর থেকে আনবো কিনে বেনারসী শাড়ি

(আরে, না না না না না…)
গয়না-গাটি চাইনা আমি চাইনা শাড়ি চুড়ি
(হেই হেই হেই হেই হেই হেই…)
সবই আমার বাপের বাড়ি আছে ভুরিভুরি
(আরে, হেই হেই হেই হেই হেই হেই…)
ভরবেনা মন কোনো কিছু দিয়ে

হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আদর দেবো সোহাগ দেবো, দেবো ভালোবাসা
(না না না না না না…)
আরে, জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা
(না না না না না না…)

ইন্দ্রপুরে মনের ঘরে দিও নাকো হানা
(হেই হেই হেই হেই হেই হেই…)
এই সব কথা শোনা পাপ গুরুজনের মানা
(আরে, হেই হেই হেই হেই হেই হেই…)
এই, পায়ে ধরি চল বাড়ি নিয়ে

যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
একবার এসে দেখ আমায় ..............

৮৭

Re: বাংলা লিরিক

জটিলস____-চালিয়ে যাও!

থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক !

৮৮

Re: বাংলা লিরিক

মহসিন লিখেছেন:

আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
শিল্পীঃ কিশোর কুমার
===============

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো

এটা আমার পছন্দের একটা গান।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
একবার এসে দেখ আমায় ..............

৮৯

Re: বাংলা লিরিক

মহসিন লিখেছেন:
মহসিন লিখেছেন:

আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
শিল্পীঃ কিশোর কুমার
===============

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো

এটা আমার পছন্দের একটা গান।

এটা আমারও পছন্দের গান।

হয়তো পথের মিলবেনা প্রান্ত,
হয়তো পথচলার হবেনা অন্ত।

৯০

Re: বাংলা লিরিক

কিশোর কুমারের সব গানই আমার ভালো লাগে।;8

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)