
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
সবাই বিপক্ষে!
পক্ষে কয়জন?
সাইফ বিষয়টি এভাবে দেখতে চেষ্টা করুন। রংমহলে স্পেশাল কিছু সার্ভিস থাকবে, যেমন- পাংখা।
এখন সবাইকে তো আর এসব স্পেশাল সার্ভিস দেয়া যাবেনা। সবাই মানে ফোরামে হুট করে যে কোন একটা ইউজারনেমে লগিন করে স্পেশাল সাভির্স পেতে শুরু করলো ব্যাপার টা কেমন দেখায়।
আবার ফোরামে অনেক গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিতে হয় যেগুলা মডারেটর গন নিয়ে থাকেন। কারন অপেন ফোরামে মতামত নিতে গেলে নতুন ইউজাররা না বুঝে অহেতুক ক্যাচাল শুরু করে বা সাধারন ইউজার যারা নিবন্ধন বা প্রবেশ করেনি তারাও এসব বিষয় জেনে যায়। এসব সিদ্ধান্ত সিনিয়রদের সাথে আলোচনা করার ইচ্ছা থাকলেও করা যায়না।
কেউ যদি বলে এ ফোরামটি ভবঘুরে বা সামিউলের বা মডারেটরদের তাহলে ভুল হবে। এ ফোরাম প্রত্যেকের । কেউ একজন যদি ফোরামে সদস্য হয় তাহলে এই ফোরামে তার একটি অধিকার সৃস্টি হয়। ফোরামিকগণ চাইলে ফোরামের অবদানের জন্য বিভিন্ন সাহায্য করতে পারেন। (শুধু ডোনেশন নয় অনেক ভাবেই অবদান রাখা যায়)
@শামস, ভাই ভিআইপি জোনের ভিআইপি মেম্বারদের আলাদা চোখে দেখা হবে তা ঠিক। কিন্তু সেটাতো সাধারন সদস্যরাই আলাদা চোখে দেখবে। কারন ভিআইপি মেম্বাররা এমনি এমনি তো আর ভিআইপি হবেনা। মনে করেন, আপনি ভালো লিখতে পারেন কিংবা ভালো গান রিমিক্স করতে পারেন কিংবা আপনি একজন ডিজাইনার অথবা ভালো প্রোগ্রামার। তাহলে আপনার আশেপাশের আর দশজন মানুষ কি আপনাকে আলাদা চোখে দেখবে না? সেটাই...
তাছাড়া আমি আগেও বলেছি অন্যান্য প্রায় সব ফোরামেই ভিআইপি জোন আছে। সেখানে ভিআইপিদের কে ভিআইপি ভাবেই দেখা হয় এবং তাতে সাধারন সদস্যদের কোনো সমস্যা হয়না। আর এতদিন রংমহল ফোরামে সবাই সাধারন সদস্যই ছিলো (মডারেটর এবং এডমিন ছাড়া সবাই সাধারন সদস্য)। সুতরাং এতদিন সাধারন সদস্যদের যেরকম চোখে দেখা হয়েছে এখনও সেভাবেই দেখা হবে। তাদের সাথে ভালো আচরনের কমতি হবে কেন? শুধু পার্থক্য ভিআইপি জোনের সদস্যরা একটু বেশি সুবিধা পাবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু ডোনেটের ব্যাপারটা না দেখে আরো স্পেশাল কিছু সার্ভিসের কথা ভাবা উচিত।
এখন কথা হলো, রংমহলের ভিআইপি জোনের সুবিধা কি কি? এব্যাপারে আমার কিছু প্রস্তাব আছে, দেখুন তো সেগুলো কেমন...
০১. পাঙ্খার মত একটা সুবিধা থাকতে পারে। যেখানে সবসময় রেপিডশেয়ার এবং হটফাইল অ্যাকাউন্ট থাকবে। ভিআইপি জোনের সদস্যরা যেকোনো সময় এখান থেকে ফাইল লিচিং করতে পারবে। আর হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট ডোনেটর এবং সার্ভারের জন্য কিছু টাকার দরকার। সেটা কিভাবে ম্যানেজ হবে সেব্যাপারে আসছি।
০২. যা সহজে ইন্টারনেটে পাওয়া যায়না, এরকম কিছু শেয়ার করা যেতে পারে ভিআইপি জোনে। এবার সেটা রেপিডশেয়ার-হটফাইলেও থাকতে পারে অথবা কারো ব্যক্তিগত সার্ভারেও থাকতে পারে।
০৩. শুধু্ এই ০২ (দুই) নম্বর পয়েন্টটাকেই আরো বিস্তৃত আকারে লিখছি। যেমন, বাংলাদেশে বর্তমানে প্রায় শখানেক ভালো ভালো ফটোগ্রাফার আছেন। বাংলাদেশের প্রকৃতিকে ভালোবাসেনা এমন কোনো বাংলাদেশী মনে হয়না কোথাও আছে। তো আমাদের ফটোগ্রাফাররা অসাধারন ভালো ভালো ছবি তুলেন যেগুলো ইন্টারনেটের বিভিন্ন
জায়গায় শেয়ার করলেও খুব লো রেজুলুশনে শেয়ার করেন। এখন আমাদের মধ্যে অনেকেই অনেক কিছু ব্যক্তিগত ভাবে সংগ্রহ করেন। তারা ইচ্ছে করলে তাদের কাছে থাকা হাই কোয়ালিটি সম্পন্ন ফটোগ্রাফস ভিআইপি জোনের সদস্যের সাথে শেয়ার করতে পারেন।
একইভাবে বিভিন্ন আনকমন হাই রেজুলুশন ওয়ালপেপারও শেয়ার করা যেতে পারে।অনেকের কাছেই বিভিন্ন দেশী বিজ্ঞাপন থাকতে পারে ভালো কোয়ালিটির। ইউটিউবে কিংবা বিভিন্ন ওয়েবসাইটে বাংলাদেশী বিজ্ঞাপন গুলো সচরাচর পাওয়া গেলেও ভালো কোয়ালিটি পাওয়া যায়না। ভিআইপি সদস্যরা তা একে অন্যের সাথে শেয়ার করতে পারেন।
এভাবে অনেক কিছুই থাকতে পারে, ভয়েস ট্যাগ ছাড়া গান, মুভি, বিভিন্ন আনকমন ভিডিও, লিংক ইত্যাদি ইত্যাদি।
ভিআইপি জোনের সদস্যদের আরো অনেক সুবিধা দেয়া যেতে পারে যার জন্য আইডিয়া আমি অন্যান্য ফোরামিক দের কাছ থেকে আশা করছি।
এবার আসা যাক, কারা ভিআইপি জোনের সদস্য হতে পারবে এবং সে সংক্রান্ত নিয়মাবলী কি হতে পারে তা নিয়ে কিছু আইডিয়া...
০১. সকল এডমিন, সকল মডারেটর, সকল জুনিয়র মডারেটর অটোমেটিক্যালি ভিআইপি জোনের অন্তর্ভুক্ত।
০২. আপনি যদি প্রোগ্রামার হন, তাহলে আপনাকে ফোরামের কোডিং বিষয়ে মাঝে মাঝেই বিভিন্ন সাহায্য কিংবা এককালীনভাবে উল্লেখযোগ্য কিছু কাজ করতে হবে। যেমন সারিম ভাইয়ের র্যাংক প্রোগ্রামার হলেও তিনি এক হিসেবে মডারেটর/এডমিন। সুতরাং সারিম ভাই সরাসরি ভিআইপি জোনের অন্তর্ভুক্ত। আলাদা প্রোগ্রামার হিসেবে কেউ উপরের শর্ত মত কাজ করলে তাকে ভিআইপি জোনের সদস্য হিসেবে এন্ট্রি দেয়া যেতে পারে।
ঠিক একই কথা একজন ডিজাইনারের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন ডিজাইনাররা যদি ভিআইপি হতে চান তাহলে তাকে মাঝে মাঝে রংমহলের জন্য ব্যানার, সিগনেচার.. বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন ব্যানার, সিগনেচার.. রংমহলকে ছড়িয়ে দেওয়ার জন্য কিছু ওয়ালপেপার (যেগুলো বিজ্ঞাপন+ডেক্সটপে শোভা পাবে), গেটটুগেদারের জন্য বড় সাইজের ব্যানার ইত্যাদি বানাতে হবে.. (মাঝে মাঝে অথবা এককালীন উল্লেখযোগ্য কিছু করতে হবে)।০৩. মোট কথা যাদের গুন আছে তারা ভিআইপি জোনের মেম্বার হতে পারবে তবে সেই গুনের কিছু অংশ রংমহলের প্রতি উৎসর্গ করতে হবে।
০৪. এখন কথা হল অনেকেই মনে করেন যে তাদের কোনো গুন নাই (আসলে সবারই কিছু না কিছু গুন থাকে)। বা গুন থাকলেও সেটা রংমহলের কোনো কাজে আসবে না... (যেমন কেউ একজন ভালো নাচতে পারে, এক্ষেত্রে নর্তকী দিয়ে রংমহলের কাজ কি?) তাহলে কি তারা রংমহলের ভিআইপি মেম্বার হতে পারবেনা? হুম, এক্ষেত্রে তাদের পোষ্টের উপর ভিত্তি করে ভিআইপি মেম্বার করা যেতে পারে। যেমন ১০০০ কিংবা ২০০০ পোষ্ট হলে রংমহলের ভিআইপি মেম্বারের জন্য আবেদন করতে পারবে।
০৫. আর যাদের গুন আছে এবং সেটার খানিকটা অংশ রংমহলের কাজে ব্যবহার করতে চায় তাহলে সেক্ষেত্রে তাদের ১০০০ কিংবা ২০০০ পোষ্ট হওয়া বাধ্যতামূলক নয়।
০৬. আরেক ভাবে ভিআইপি মেম্বার হওয়া যেতে পারে। যাদের সম্মাননা ১০০ (একশ) এর উপর, তারা ভিআইপি মেম্বার হতে পারবে। অনেকেই আছে, আউল-ফাউল পোষ্ট প্রায় করেনা বললেই চলে... কিন্তু সবসময় কাজের টপিক উপহার দিয়ে দিয়ে মাত্র চার-পাচশ পোষ্ট করেই ১০০-১৫০ সম্মাননার মালিক হয়ে যায়। সুতরাং আমি মনে করি তাদেরও ভিআইপি জোনের মেম্বার হওয়ার অধিকার আছে।
০৭. আরো কিছু নিয়মকানুন তৈরি করা যেতে পারে... সবকিছু আমার উপর ছেড়ে না দিয়ে আপনারাও একটু চিন্তা করুন। 10
এখন কথা হল সার্ভার এবং হটফাইল-রেপিডশেয়ারের জন্য টাকা লাগবে। আমি নিজেই গত দুইমাস ধরে হটফাইল অ্যাকাউন্ট বৈধ উপায়ে কিনে ব্যবহার করছি। যাই হোক, যারা ভিআইপি মেম্বার, তারা প্রত্যেকে যদি মাসে মাত্র ১০ (দশ) টাকা করে দেয় তাহলে টাকাটা সহজেই উঠে আসবে। আই রিপিট, মাসে দশ টাকা কোনো ব্যাপারই না। ভেবে দেখুন যদি ভিআইপি জোনের মেম্বার সংখ্যা ১০০ (একশ) হয় তাহলে দশ টাকা করে জমা দিলে মাসে আসতেছে ১০০০ (এক হাজার) টাকা। আর বর্তমান সময়ে মাসে দশ টাকা কিংবা বিশ টাকা কারো জন্যই কোনো ব্যাপার না। কেউ ইচ্ছে করলে প্রত্যেক মাসে টাকাটা দিতে পারে। কিংবা ছয় মাসে ৬০ (ষাট) টাকা কিংবা প্রত্যেক বছরে একবারে একশ বিশ টাকা করে দিতে পারে। বছরে ১২০ টাকা যে রংমহলের জন্য খরচ করতে পারবেনা, তার ভিআইপি মেম্বার হওয়ার দরকার নেই। ব্যাপারটা বাধ্যতামূলক করাটাই যুক্তিযুক্ত। তবে কিছু কিছু ব্যাপারে মানে ক্ষেত্রবিশেষে এবং কারো কারো ক্ষেত্রে এটা ছাড় দেয়া যেতে পারে। রেপিডশেয়ারের অ্যাকাউন্ট সম্ভবত ৭৫০ টাকা, এবং হটফাইলের অ্যাকাউন্ট ৬৫০ টাকা। আর যদি ছয় মাসের প্যাকেজ কিংবা এক বছরের প্যাকেজ একসাথে নেওয়া হয় তাহলেতো বুঝতেই পারছেন খরচ অনেক কমে আসবে।
ভিআইপি মেম্বারদের এই টাকা থেকেই সার্ভার, রংমহলের বিভিন্ন গেটটুগেদারের বড় ব্যানার প্রিন্ট করা, বিভিন্ন যাতায়াত বা খাওয়া-দাওয়ার খরচ বহন করা যেতে পারে। কারন, আস্তে আস্তে ভিআইপি মেম্বারের সংখ্যা বাড়তে থাকবে। যেহেতু ভিআইপি মেম্বারদের আর কিছু না হোক, প্রত্যেক মাসে মাত্র দশ টাকার বিনিময়ে রেপিড+হট থেকে হুটহাট করে ডাউনলোড করার সুযোগ আছে। 10
আরেকটা কথা, বর্তমানে প্রায় ৯০ ভাগ লোক শুধুমাত্র পাঙ্খার জন্যই প্রজন্মতে রেজিষ্টার করে। তারপরও পাঙ্খা সবসময় আপডেট থাকেনা। এই ৯০ ভাগের মধ্যে ৬০ ভাগের মত পাবলিক ফোরামে ব্রাউজ করতে করতে একসময় সত্যিকারের ফোরামিক হয়ে যায়। আর বাকি প্রায় ৩০ ভাগ ফাইল লিচিং করার জন্যই পড়ে থাকে। (এটা আমার ধারনা মাত্র)
রংমহলে রেপিডশেয়ার এবং হটফাইলের জন্যই সবাই ভিআইপি মেম্বার হওয়ার জন্য কাজ করবে। এবং তাতে করে টপিক এবং পোষ্টের সংখ্যার অভাব হবেনা। আবার এই রেপিড+হটের জন্যই ফোরামে মানুষ কাতারে কাতারে রেজিষ্টার করবে।রংমহল শেষ পর্যন্ত কোথায় যাবে একটু চিন্তা করে দেখুন।
এখন যা বুঝলাম, ফোরামিকরা কেউই ভিআইপি জোন করার পক্ষপাতি নন। সবাই মনে করে ভিআইপি জোন শুধুমাত্র ডোনেট করার জন্যই যেখানে ডোনেটররা ফোরামের সার্ভার থেকে ডাইরেক্ট লিংকের মাধ্যমে রিজিউম সাপোর্টেড কিছু ফাইল ডাউনলোড করতে পারবে। আরে ভাইয়েরা আমরা না হয় ভিআইপি জোনের ব্যাপারটা শুধু ডোনেটের মাঝে না রেখে উপরিল্লিখিত সুবিধা গুলো দিতে পারি। তাতে করে কি কি সুবিধা পাওয়া যাবে তার একটা ধারনা দিয়েছি আমার গোবর-ওয়ালা মাথা থেকে। তাছাড়া বড় অ্যামাউন্টের কিছু ডোনেটর তো থাকবেনই। যাকগে আমার কথা আমি বললাম, এবার আপনারা মন চাইলে ভিআইপি জোনের ব্যাপারে আলোচনা-সমালোচনা করতে পারেন নয়ত ক্ষ্যান্ত দেন।
আমি ব্যাপারটা নিয়ে অনেক আগেও চিন্তা করেছি। কিন্তু একটিভ মেম্বার বাড়ানোর পরে বিভাগটি করব ভেবেছিলাম। এবার আসি আমি কেন বিভাগটি করতে চাচ্ছিলাম সেই প্রসংগে।
কিছুদিন আগে ফোরামটি বন্ধ হয়ে গিয়েছিল সবাই জানেন। আর কোন এক ফোরামিকের অসীম ভালবাসায় ফোরামটি বন্ধ করে দেয় হোস্টিং কোম্পানী। কারণ উনি রংমহলকে অনেএএএএএএএএএএএএএএএএএক ভালবাসেন। যাউকগা পুরান কথা না বলি।
VIP মেম্বার হবে সিনিয়র যারা তারা, যারা সত্যিকারের ভালবাসেন ফোরামকে তারা। আর উক্ত বিভাগে অনেক কিছুই থাকবে যেটা এই মুহুর্তে বলতে চাই না। সবাই যেমন মডারেটর, এডমিন হতে পারে না কিন্তু ভিআপি মেম্বার তো হতে পারবে। এটা একটা র্যাংক এর মত। এর বিপক্ষের আমি কিছু দেখি না। হা তারা একটু বেশী সুযোগ সুবিধা পাবে তবে সেটা সাধারণের তুলনায় খুব কম বেশী না। তারা ফোরামের জন্য কাজ করবে তাদের সেই কাজের সীকৃতি এই মেম্বারশীপ। এতে আমার মনে হয় ফোরামিকরা আরো উৎসাহ পাবে। আর শিমুল ভাইয়ের কিছু সুবিধার ব্যাপারে আমার আপত্তি আছে। সেগুলো সাধারণ সদস্যরাও পাবে। শুধু র্যাংকটা VIP থাকবে এবং আরো কিছু বাড়তি সুবিধা তারা পাবে এই যা। আর পাঙ্খা সার্ভিস এর মত একটা সার্ভিস শুরু করা যায় কিন্তু ডোনেটর এর অভাবে করা যাচ্ছে না। বর্তমান সার্ভারই চলছে ভিপিএসে। ভব কিভাবে চালাচ্ছে ঐ জানে। তবে আমার মতে হটফাইল এবং রেপি থেকে এই সার্ভারে ফাইল ট্রান্সফার করে পরে সার্ভার থেকেই মিডিয়াফায়ারে আপলোড করে দেয়া যেতে পারে। আর এই কাজটা VIP মেম্বার রা করবে। এই রকম কিছু কাজ বন্টন করে দেয়া যেতে পারে।
ফোরামিকরা বলুন কি করা যায় প্রিয় রংমহলকে আরো এগিয়ে নিয়ে যাবার জন্য।
সর্বশেষ সম্পাদনা করেছেন জিয়া চৌধুরী ( )
বাপসরে এত্তো ইমো
কোনটা থুইয়া কোন দিমু আমারতো মাথা ঘুরাইতেছে । যাউগ্গা যে এড করেছে তাকে এইডা
দিলাম।
সাইফ, রংমহল সোশ্যাল ফোরাম তোমারে কেডা কইছে?? সোশ্যালিটি অবশ্যই আছে, যেমন গেটটুগেদারের ব্যবস্হা করা, মেম্বারদের জন্মদিনে তাদেরকে টপিকের মাধ্যমে উইশ করা ইত্যাদি ইত্যাদি। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে আমি যেটা জানি তা হল, রংমহল একটি বিনোদন মূলক ফোরাম। যার জন্য রংমহলে শুধু মাত্র অডিও এবং ভিডিও পাইরেসী অ্যালাউ করা হয়। কোনো সফটওয়ারের ক্র্যাক কিন্তু রংমহল কখোনই অ্যালাউ করেনি। সোশ্যালের মাঝে ও হালকা পরিমান বিনোদন আছে, আবার বিনোদনের মাঝেও হালকা সোশ্যালিটি আছে। যাই হোক, সামাজিকতা আর বিনোদন এই দুইটাকে নিশ্চয়ই তুমি এক বলবেনা।
সফটওয়্যারের ক্র্যাক এলাউ কি না কম্পিউটার বিভাগ ঘুরলেই দেখা যাবে। রংমহলে সফটওয়্যার পাইরেসি এলাউ করা হয়।
হায় হায় রংমহল ফিরে এসেছে ১৪-৯-২০১০ তারিখে আর আমি এখন আসলাম...
সাইফ বিষয়টি এভাবে দেখতে চেষ্টা করুন। রংমহলে স্পেশাল কিছু সার্ভিস থাকবে, যেমন- পাংখা।
তাহলে আমি পক্ষে! 

সফটওয়্যারের ক্র্যাক এলাউ কি না কম্পিউটার বিভাগ ঘুরলেই দেখা যাবে। রংমহলে সফটওয়্যার পাইরেসি এলাউ করা হয়।
রংমহল সফটওয়্যার পাইরেসী এর বিপক্ষে তা আমি আবারও বলব।
মাঝখানে হয়তো অনেকেই ফোরামে এই কাজটা করেছেন। কিন্তু ভবিষ্যতে এই বিষয়ে আরো নজর দেয়া হবে।
কিন্তু ভবিষ্যতে এই বিষয়ে আরো নজর দেয়া হবে।
এই বিষয়ে একটু কড়াকড়ি আরোপ করলে ভাল হবে বলেই মনে করি ।
অনেক ইমো
কিন্তু কিছু কিছু ইমো কাজ করেনা
ইমোগুলো প্রজন্ম ফোরামের মত সাজিয়ে দিলে সুন্দর হয়।
অনেক ইমো
কিন্তু কিছু কিছু ইমো কাজ করেনা
ইমোগুলো প্রজন্ম ফোরামের মত সাজিয়ে দিলে সুন্দর হয়।
সব ইমো কাজ করবে দেখুন
:
m/
:-
/

আরে তাইতো কিছু কিছু দেখি কাজ করেনা ।
সর্বশেষ সম্পাদনা করেছেন জিয়া চৌধুরী ( )
মোট কয়জন ভিজিটর সারাদিন ভিজিট করেছেন তার তালিকাটা দেখা যাচ্ছেনা।
সারিম ভাই এটা একটু দেখুন তো।
ভিআইপি জোন নিয়ে এত কথা যখন হচ্ছে, মডারেটরদের অনুরোধ করবো এ ব্যাপারে আলাদা একটি টপিক করার জন্য। যাতে ভিআইপি জোনের উদ্দেশ্য ও কার্যক্রম কি হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা। একই রকমের কয়েকটি টপিক হওয়ায় সব হিজিবিজি লাগছে। তাই আর মন্তব্য করতে ইচ্ছে করছেনা।
মডারেটরদের অনুরোধ করবো এ ব্যাপারে আলাদা একটি টপিক করার জন্য।
হুমম একমত ! তাই ভাল হবে ।
কুন কুন থিম এডিট করতে হইবেক? অক্সিজেন ঠিক করে সারিম কে সেন্ড মারছি, আর কোন টা লাগবে?
@অনুপ ভাই
Web20 এডিট করা লাগবে।
@সারিম ভাই
পোলে একটা সমস্যা পেলাম!
পোল এড করলে বলে যে “You Can't See Vote ..."
এই ম্যাসেজটা বাংলা করা দরকার!
মানে “ভোট দেওয়ার পূর্বে আপনি ভোটের ফলাফল দেখতে পাবেন না” এরকম করতে হবে।
তাছাড়া পোস্টের নীচে পোলের সকল এলেমেন্টসগুলো ইংলিশে!
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
বাংলা করা লাগবে!
১) Copper থিম বাদে অন্যান্য থিম ব্যবহার করলে ফন্ট ছোট দেখায়। একটু বড় করতে হবে। অন্যান্য থিমের ফন্ট ঠিকাছে।
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
২) নিবন্ধনের তারিখ ও সম্মাননা ইংরেজিতে দেখা যাচ্ছে।
সর্বশেষ সম্পাদনা করেছেন শামস ( )
"খোঁজার জন্য ফোরাম নির্বাচন করুন" অংশে সকল বিভাগ আসেনি। আর সাজানোটা ঠিক করা দরকার।
"খোঁজার জন্য ফোরাম নির্বাচন করুন" অংশে সকল বিভাগ আসেনি। আর সাজানোটা ঠিক করা দরকার।
এটা এতদিন পর দেখলেন শামস ভাই। এটা সারিম ভাই পরে ঠিক করে দেবেন।