টপিকঃ কৌতুক কালেকশন।

এখানে আপনারাও নিজেদের কাছে থাকা কৌতুক দিতে পারেন।
১. মামা ও ভাগ্নের মধ্যে কথা হচ্ছে
ভাগ্নে : আচ্ছা মামা, আম ও কাঁঠালের সময় ঝড় হয় কেন?
মামা : তুই কি তাও জানিস না?
ভাগ্নে : না, মামা।
মামা : আরে ঝড় না হলে মানুষ গাছের নিচ থেকে কিভাবে আম টুকাবে?

২.সমস্ত শরীরে ফোলা দাগ নিয়ে এক রোগী ডাক্তারের কাছে গেল। ডাক্তার রোগীকে দেখে কোনো রোগই ধরতে পারলেন না। অবশেষে নিজের অক্ষমতা ঢাকতে
ডাক্তার : এই রোগটা কি আপনার আগেও হয়েছিল?
রোগী : জি আগে একবার হয়েছিল। কিন্তু ডাক্তার সাহেব এটা আমার কী রোগ?
ডাক্তার : এটা আপনার আগের সেই রোগই।

৩.হামিদ ও রাকিবের মধ্যে কথা হচ্ছে
হামিদ : রাকিব, তুই আমাকে রাত ১০টায় ফোন দিস।
রাকিব : তাহলে তুই রাত ৯টা ঊনষাট মিনিটে ফোন করে মনে করিয়ে দিস।

৪.দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে
১ম বন্ধু : দেখেছিস, শামুক কত অলস প্রাণী। তিন ঘণ্টা ধরে দেখছি মাত্র দুই ইঞ্চি এগিয়েছে।
২য় বন্ধু : আর তুইই বা কম কিসে। তিন ঘণ্টা ধরে একই জায়গায় একইভাবে বসে শামুকটাকে দেখছিস।

৫.বিখ্যাত উকিলের কাছে এক নতুন মক্কেল এসেছেন। ভয়ে ভয়ে মক্কেল জিজ্ঞেস করলেন, যদি কিছু মনে না করেন আপনার ফি কত?
প্রতি তিনটি প্রশ্নের উত্তরে আমি ১০ হাজার টাকা চার্জ করি?
ওরে বাবা! সেটা কি একটু বেশি নয়?
তা একটু বেশি। এবার বলুন আপনার তৃতীয় প্রশ্নটা কী?

৬.দোকানদার : এই যে, ভাই এদিকে আসেন, কী চাই?
ক্রেতা : চায়ের সঙ্গে দুধ  মেশালে যে রঙ হয় সে রঙের টাই আছে?
দোকানদার : চিনিসহ না চিনি ছাড়া?

৭.ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে
শিক্ষক : তুমি গতকাল আসনি কেন?
ছাত্র : স্যার, আমার আম্মু বলেছেন আমার নাকি জ্বর, এ জন্য আসিনি।

৮.দিপু : চলতো টিপু চোখের ডাক্তারের কাছে যাই।
টিপু : কেন?
দিপু : আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না।
টিপু : তোর চোখ তো একদম ঠিক আছে।
দিপু : (রাগান্বিত হয়ে) তুই কী করে বুঝলি?
টিপু : ওই যে সূর্যটা দেখতে পাচ্ছিস?
দিপু : হ্যাঁ পাচ্ছি!
টিপু : তাহলে আর কতো দূরের জিনিস দেখবি?

চলবে।

আমি ভাল বন্ধু চাই

Re: কৌতুক কালেকশন।

হুম ভালৈ হৈছে........তবে সামুতে আগেই পইড়া ফালাইছি সকালে.......।

সিগনেচার দিব কাগজ কলম দিয়া........এখানে দিব ক্যান।

Re: কৌতুক কালেকশন।

ভাল হইছে;8 একবারে দিলে কি হইতো:S_k

মানুষ হইতে পারলাম না, মানুষ হওয়ার রাস্তা বলেন... big grin
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

Re: কৌতুক কালেকশন।

ভাল । তবে সব গুলা ভাল লাগে নাই । চালিয়ে যান ।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

Re: কৌতুক কালেকশন।

খারাপ না,চালিয়ে যান :I

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)