টপিকঃ নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

দৃষ্টি আর্কষন:-  টপিকটি লোড হতে কিছু সময় নিতে পারে। এই টপিকে ২০ ইমেজ ব্যবহার করা হয়েছে।

ফোরামের নিয়মিত একজন সদস্য গত কয়েকদিন আগে জানালেন তিনি এক্সপি সেটআপ করতে জানেন না। কথটা শুনে কেমন জানি মনে হল। উনার জন্য বিশেষ করে টপিকটি করা। কষ্ট করে যখন করলাম তাই সবার সাথে শেয়ার করলাম। বর্তমান সময়ে এক্সপি সেটআপ করতে জানে না এমন লোক খুব কম পাওয়া যাবে। শতকরা হিসেব করলে দেখা যাবে শতে ৮০ জন পারে কিন্তু ২০ জন পারে না। যে ২০% পারে না তাদের জন্য আমার আজকের এই পোস্ট। অভিজ্ঞদের জন্য নয়। তাহলে এই মূল কথায় আসা যাক।

এক্সপি সেটআপ করার জন্য প্রথমে আপনার সিডি রমে একটি এক্সপির সিডি ঢুকান। তারপর পিসি রির্স্টাট দিন। হেএ একটা কথা বলতে ভুলে গেছি। এক্সপি সেটআপ দিতে  গেলে প্রথমে আপনাকে  BIOS থেকে আপনার First Boot Device সিডি রম করে নিতে হবে। এটি করবেন কিভাবে? যখন আপনার পিসি চালু হবে প্রথমে দেখবেন BIOS এ ঢুকার জন্য F2 প্রেস করতে হবে। আগের মাদারবোর্ড গুলোতে Del প্রেস করতে হতো। কিন্তু বর্তমানের মাদারবোর্ড গুলোর বেশিভাগই F2 দিয়ে BIOS এ ঢুকতে হয়। BIOS থেকে First Boot Device সিডি রম করে সেভ করে বের হয়ে আসুন। সেভ করে বের হওয়ার সময় পিসি রির্স্টাট হবে। এইবার ধাপে ধাপে নিচের কাজগুলো সম্পন্ন করুন।

১. পিসি রির্স্টাট হয়ে চালু হওয়ার সময় নিচের ছবিটি আসবে। যে কোন একটি কী প্রেস করুন আপনার কী বোর্ড থেকে। তার পর একটু অপেক্ষা করুন।
ছবি-১
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/01.jpg

২. কিছুসময় অপেক্ষা করার পর আপনার স্ক্রীনে নিচের ছবিটি আসবে। এখানে আপনি তিনটি অপশন পাবেন। নতুন এক্সপি সেটআপ করতে Enter চাপুন। আর পুরাতন এক্সপি রিপিয়ার করতে R চাপুন। আর যদি কিছু না করে বের হয়ে যেতে চান তাহলে F3 চাপুন। আমরা যেহেতু নতুন করে এক্সপি সেটআপের কথা বলছি তাই এখানে Enter চাপুন।
ছবি-২
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/02.jpg

৩. আপনি Enter  চাপার সাথে সাথে নিচের ছবির মত একটি স্ক্রীন আসবে। এটি হলো Windows XP Licensing Agreement । Windows XP Licensing Agreement মেনে নিতে আপনি কীবোর্ড থেকে F8 চাপুন। F8 চাপা মনে হলো I agree ।
ছবি-৩
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/03.jpg

৪. আপনি F8 প্রেস করে যখনি Windows XP Licensing Agreement মেনে নিবেন তখনই নিচের স্ক্রীনটি আসবে। নিচের ছবিটি একটি নন পার্টিশন হার্ডডিস্কের। এক্ষেত্রে এই জায়গায় আপনার কম্পিউটারের হার্ডডিস্কে যে কয়টি ড্রাইভ আছে তা এখানে দেখাবে। প্রথমটি সি ড্রাইভ হবে। এখান থেকে আপনি কোন ড্রাইভে এক্সপি সেটআপ করতে চান তা সিলেক্ট করে Enter প্রেস করুন।
ছবি- ৪
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/04.jpg

৫. আপনি ড্রাইভ সিলেক্ট করে Enter প্রেস করলে নিচের স্ক্রীনটি আসবে। এখানে আপনি পাঁচটি ক্যাটগরি পাবেন। আপনি আপনার পার্টিশনটি কোন ক্যাটগরিতে ফরমেট করতে চান তা সিলেক্ট করে Enter প্রেস করুন।
ছবি-৫
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/05.jpg

৬. ফরমেট অপশন থেকে ক্যাটগরি সিলেক্ট করে Enter প্রেস করার পর আপনার পার্টিশনটি ফরমেট হবে এবং উইন্ডোজের ফাইলগুলো কপি হবে। তখন নিচের স্ক্রীনের মত দেখাবে। এই কাজের জন্য কিছু সময় দরকার হবে। কপি ১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ছবি-৬
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/06.jpg

ফাইল কপি করা ১০০% হয়ে গেলে আপনার পিসি রির্স্টাট নিবে।

৭. এইবার পিসি রির্স্টাট নেওয়ার সময় প্রথম ছবিটির স্ক্রীনটি আসলে কোন কিছু প্রেস করার দরকার হবে না বা আপনাকে কিছুই করতে হবে না। এক্সপি বুট স্ক্রীন আসবে একটু পর। বুট স্ক্রীন থেকে সরাসরি আপনাকে নিচের স্ক্রীনে নিয়ে যাবে। এখানেও কিছু করতে হবে। শুধু অপেক্ষা করুন।
ছবি-৭
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/07.jpg

৮. ৪/৫ মিনিট অপেক্ষা করার পর দেখবেন একটি উইন্ডো এসেছে। নিচের ছবির মত। এটি হচ্ছে Regional and Language Options উইন্ডো। এখান থেকে Next বাটনে ক্লিক করুন।
ছবি-৮
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/08.jpg

৯. উপরের ছবিতে দেখানো উইন্ডো থেকে Next করার পর আর একটি উইন্ডো আসবে। নিচের ছবির মত। এটি হচ্ছে Personalize Your Software উইন্ডো। এখানে আপনার নাম দিন এবং আপনার প্রতিষ্টানের নাম দিন।  তারপর Next বাটনে ক্লিক করুন।
ছবি-৯
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/09.jpg

১০. উপরের ছবিতে দেখানো উইন্ডো থেকে Next করার পর নতুন আর একটি উইন্ডো আসবে। এটা হচ্ছে  Your Product Key উইন্ডো। নিচের ছবির মত। এখানে আপনার পাঁচটি ঘর দেখতে পাবেন। এখানে আপনার এক্সপি সিরিয়াল নাম্বার টি টাইপ করুন। এখানে একটা কথা থেকে যায়। আপনি সিরিয়াল নাম্বারটি কোথায় পাবেন? সিরিয়াল নাম্বারটি সিডির কাভারে লেখা থাকে বা যার কাছ থেকে সিডি কালেকশন করেছেন উনার কাছ থেকে পাবেন। সিরিয়াল নাম্বারটি দিয়ে Next বাটনে ক্লিক করুন।
ছবি-১০
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/10.jpg

১১. Your Product Key উইন্ডো থেকে Next করার পর নিচের ছবির মত আর একটি উইন্ডো আসবে। এটি হলো Computer Name and Administrator Password উইন্ডো। এখানে আপনার কম্পিউটারের নাম দিন। আর  Administrator পাসওর্য়াড দিতে চাইলে নিচের দুইটি ঘরে পাসওর্য়াড দিন। আর পাসওর্য়াড দিতে না চাইলে ঘরগুলো খালি রাখুন। তারপর Next বাটনে ক্লিক করুন।
ছবি-১১
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/11.jpg

১২. উপরে দেখানো উইন্ডোতে Next করার পর আবার নতুন একটি উইন্ডো আসবে। নিচের ছবির মত। এটি হলো Date and Time Settings উইন্ডো। এখানে তারিখ, সময় সবকিছু ঠিক করে নিন এবং নিচের টাইম জোনের ঘরের ড্রপডাউন ম্যানু থেকে বাংলাদেশে টাইম জোন্(GMT +6:00 Astana,Dhaka)  সিলেক্ট করুন। তারপর Next বাটনে ক্লিক করুন।
ছবি-১২
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/12.jpg

১৩. উপরের উইন্ডো থেকে Next  করার পর একটু অপেক্ষা করুন। একটু পর দেখবেন নতুন একটি উইন্ডো এসেছে নিচের ছবির মত। এটি হলো Networking Settings উইন্ডো। এখান থেকে Typical Settings সিলেক্ট করুন। তারপর Next বাটনে ক্লিক করুন।
ছবি-১৩
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/13.jpg

১৪. Networking Settings উইন্ডো থেকে Next করার পর আবার নতুন একটি উইন্ডো আসবে নিচের চিত্রের মত। এটি হলো Workgroup or Computer Domain উইন্ডো। এখান থেকে নিচের চিত্রের মত প্রথমটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। আপনি চাইলে এখান থেকে আপনার ওর্য়াকগ্রুপ টা চেঞ্জ করে দিতে পারেন।
ছবি-১৪
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/14.jpg

এই উইন্ডোতে Next করার পর আর নতুন করে কোন উইন্ডো আসবে না। ২০/৩০ মিনিট সময় নিয়ে আপনার কম্পিউটার কনফিগার করবে। কনফিগার করা শেষ হলে  পিসি অটোমেটিক রির্স্টাট নিবে।

১৫. কম্পিউটার রির্স্টাট নেওয়ার পর নিচের ছবির মত স্ক্রীনটি আসবে। এই উইন্ডোটি হলো Display Settings উইন্ডো। এখানে Ok বাটনে ক্লিক করুন।
ছবি-১৫
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/15.jpg

১৬. Display Settings উইন্ডোতে Ok করার পরে নিচের ছবির মত একটি নতুন উইন্ডো আসবে। এটি হলো Monitor Settings উইন্ডো। এই উইন্ডোতে Ok বাটনে ক্লিক করুন।
ছবি-১৬
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/16.jpg

১৭. Display Settings এবং Monitor Settings এই উইন্ডো দুইটিতে Ok করার পর নিচের ছবির মত একটি স্ক্রীন আপনার সামনে হাজির হবে। এটি হলো Welcome to Microsoft Windows স্ক্রীন। এই স্ক্রীনে Next বাটনে ক্লিক করুন।
ছবি-১৭
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/17.jpg

১৮. Welcome to Microsoft Windows স্ক্রীন থেকে Next করার পর নিচের ছবির মত Help protect your PC এই স্ক্রীনটি আসবে। এখনে থেকে Not right now সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। এখানে আপনি Help protect my PC by turning on Automatic Updates now এই অপশনটিও সিলেক্ট করতে পারনে। তাতে আপনার ইন্টারনেট কানেকশন দরকার হবে। রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। অনেক ঝামেলা। তাই সেদিকে গেলাম না।
ছবি-১৮
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/18.jpg

১৯. Welcome to Microsoft Windows স্ক্রীন থেকে Not right now সিলেক্ট করে Next দেওয়ার পর নিচের ছবির মত Who will use this computer? স্ক্রীন আসবে। এখানে আপনি আপনার প্রয়োজন মত ইউজান নেম দিয়ে ইউজার একাউন্ট তৈরী করে নিতে পারেন। ইউজার নেম দিয়ে Next বাটনে ক্লিক করুন।
এখনে একটি কথা বলে রাখা দরকার মনে বলে মনে করছি। তাহলো যদি আপনি কোন ইউজার একউন্ট না করে সরাসরি Administrator একাউন্ট ব্যবহার করতে চান তাহলে এই জায়গায় আসার পর কোন ইউজান নেম না দিয়ে পিসিটি ম্যানুয়ালি রির্স্টাট করুন।
ছবি-১৯
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/19.jpg

২০. Who will use this computer? স্ক্রীনে ইউজার নেম দিয়ে Next দিলে Thank you স্ক্রীন আসবে। নিচের ছবির মত। এটি হলো আপনার এক্সপি সেটআপের শেষ ধাপ। এই স্ক্রীন থেকে Finish বাটনে ক্লিক করুন। ব্যাস!!!! হয়ে গেল আপনার এক্সপি সেটআপ।
ছবি-২০
http://i699.photobucket.com/albums/vv359/dukhi_miya/win%20xp%20setup/20.jpg

নোট:-

১. আপনার (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) উইন্ডোজ এক্সপি সেটআপের সিমিলুশনটা ডাউনলোড করতে পারেন। এইটির সাথে উপরের বর্ণনার অনেক মিল পাবেন। এটি দিয়ে কাল্পনিক সেটআপটা দেখে নিতে পারেন। সাইজ প্রায় ৬৫০ কেবি।

২. আর (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) VMware Player সফটওয়্যারটি ডালো করে প্র্যাকটিস করতে পারেন। এটি উইন্ডোজের অন্যান্য সফটওয়্যারের মত করে সেটআপ করতে হবে। আর এটি একটি ভার্চুয়াল পিসি তৈরী করবে আপনার পিসিতে। যা দিয়ে আপনি বিভিন্ন অপারেটিং সিস্টেম সেটআপ, নেটওর্য়াকিং ইত্যাদি প্র্যাকটিস করতে পারেন। সাইজ ১০৪.১১ এমবি।

আপনাদেরকে কাছে অনুরোধ থাকবে যদি কোথাও কোন ভুল হয় তাহলে ধরিয়ে দিবেন।
আর অনুগ্রহ করে ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

সর্বশেষ সম্পাদনা করেছেন দুখী মিয়া ( )

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

অনে-ক অ---নে---ক  ধন্যবাদ। অনেকের কাজে লাগবে।

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

নতুনদের অনেক কাজে লাগবে। দুখীভাইকে ধন্যবাদ।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) <> (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) <> (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) এবং (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

একটা জিনিস কে কে ৯৮ সেটাপ করতে পারেন? মানে ডস দিয়ে পার্টিশন ফরমেট করে নিয়ে তারপর।
আগে ব্যাপক ভাব নিয়ে থাকতাম যখন ডসে কাজ করতাম!! এখন সবাই সেটআপ দিতে পারে গ্রাফিকেল ইন্টারফেসে ;/

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

সবার আগে একটা কথা কই
দুখী ভাই এতদিন ছিলেন কৈ? আপনারে তো মিস করছি!

যাই হোক! এসেই ফাটায়া দিলেন! জোসসস একটা পোস্ট! বহুত কাজের একখান জিনিস। অসংখ্য ধন্যবাদ!

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

ধন্যবাদ এত কষ্ট করে এত সুন্দর একটা পোস্ট লেখার জন্য।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

আশিফ শাহো লিখেছেন:

এখন সবাই সেটআপ দিতে পারে গ্রাফিকেল ইন্টারফেসে

ভাই আপনার ধারনার মধ্যে ভুল আছে। সবাই পারে না। আর সবাই পরে না বলে আমাকে এই কাজটি করতে হলো।

সাইফ দি বস ৭ লিখেছেন:

দুখী ভাই এতদিন ছিলেন কৈ? আপনারে তো মিস করছি!

এই তো ভাই আছি। সময়ের অভাবে আসা হয় না।

আপনাদের সবাইকে অনেক আনেক ধন্যবাদ।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

@দুখী মিয়া, সরি ভাই, সবাই এর স্থলে হবে অনেক কম্পিউটার ব্যাবহারকারী;8

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

শিরোনাম দেখেই ভেবেছিলাম কাজের একটা পোস্ট দিল ফয়সাল ভাই, ভেতরে ঢুকে দেখি পুরাই ফাটাফাটি। ধন্যবাদ।

blushing সিগনেচার দিমু কেমনে, টিপ সই লাগলে কন blushing
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)
      tongue টিপ সই যেন কোন আঙ্গুল দিয়া দেয় !! tongue

১০

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

দুখী ভাইতো আমারে সুখী কইরা দিলেন এই টপিক দিয়া। এর চেয়ে সহজ করে আর টপিক লেখা যায় কিনা আমার জানা নেই !!! যাকে বলে ফাটাফাটি সহজ। আমি একদিন উইন্ডোজ সেটআপ করতে গিয়ে দেখি আমার জীবনের ৬ ঘন্টা নাই।
উইন্ডোজ এক্সপিকে ফ্লাস মেমোরিতে কিভাবে যেন বুটেবল করে? ঐযে ৫ মিনিট লাগে সেটআপ দিতে। কোথায় যেন দেখেছিলাম। একবার চেষ্টা করে পারিনি।
এখানে দুখী ভাই সহ অভিজ্ঞদের দৃষ্টি আকর্ষন করছি। এই ভাবে স্কীনশর্টসহ সহজ একটা টিউটরিয়াল দরকার । কবে পাওয়া যাবে?

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

১১

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

দুখী ভাই অনেক দিন পর!
দারুন কাজের টপিক দিলেন। অনেকের কাজে লাগবে। ;8

Shahanur79 লিখেছেন:

উইন্ডোজ এক্সপিকে ফ্লাস মেমোরিতে কিভাবে যেন বুটেবল করে? ঐযে ৫ মিনিট লাগে সেটআপ দিতে। কোথায় যেন দেখেছিলাম। একবার চেষ্টা করে পারিনি।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) এটা দেখতে পারেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন সেলিম রাজ ( )

http://i.imgur.com/bvB4X.gif

১২

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

Shahanur79 লিখেছেন:

উইন্ডোজ এক্সপিকে ফ্লাস মেমোরিতে কিভাবে যেন বুটেবল করে?

ভাই (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) থেকে ৪.৫ এমবি সাইজের ভিডিওটা আর (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) থেকে প্রায় ২ এমবি সাইজের USB_MultiBoot সফটওয়্যারটা ডালো করে নিন। ভিডিও দেখুন আর কাজ করুন। সব পানির মত পরিস্কার হয়ে যাবে। আর একটা কথা.......

Shahanur79 লিখেছেন:

ঐযে ৫ মিনিট লাগে সেটআপ দিতে। কোথায় যেন দেখেছিলাম। একবার চেষ্টা করে পারিনি।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) দেখুন তো। কিছু করতে পারেন কিনা দেখুন। প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর লিংক সহ দেওয়া আছে।
না পারলে (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)এসে একটু আওয়াজ দিয়েন। আমি ভাই এখানে নিয়মিত সময় দিতে পারছি না। তাই।

সেলিম রাজ লিখেছেন:

দুখী ভাই অনেক দিন পর!
দারুন কাজের টপিক দিলেন। অনেকের কাজে লাগবে।

ধন্যবাদ সেলিম। ভাই আমাদের মত নাদার লোকের পোস্ট পড়ার মতো সময় অনেক লোকের হয় না। তাই এখানে আসার উৎসাহ হারিয়ে ফেলেছি। মূল্যহীন জায়গায় বৃথা সময় পার করে লাভ কি বলো?

এন.মেজবাহ লিখেছেন:

শিরোনাম দেখেই ভেবেছিলাম কাজের একটা পোস্ট দিল ফয়সাল ভাই, ভেতরে ঢুকে দেখি পুরাই ফাটাফাটি। ধন্যবাদ।

মেজবাহ তোমাকেও অনেক অনেক ধন্যবাদ।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

১৩

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

আশিফ শাহো লিখেছেন:

একটা জিনিস কে কে ৯৮ সেটাপ করতে পারেন? মানে ডস দিয়ে পার্টিশন ফরমেট করে নিয়ে তারপর।
আগে ব্যাপক ভাব নিয়ে থাকতাম যখন ডসে কাজ করতাম!! এখন সবাই সেটআপ দিতে পারে গ্রাফিকেল ইন্টারফেসে ;/

হে হে হে আসলেই মজার ছিল। তবে যারা জানেন না তাদের এই জিনিস এখন জানা সম্ভব না। বর্তমান যুগের কোন হার্ডওয়্যারই  ৯৮ কে সাপোর্ট করবে না। জানার দরকার ও নাই। তার থেকে লিনাক্সের টার্মিনাল শেখা ভালো।

Nothing Is Impossible & Honestly I Can Do Nothing.  Alone, I'm Nothing; Well, Nothing Is Perfect. 

১৪

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

Shahanur79 লিখেছেন:

দুখী ভাইতো আমারে সুখী কইরা দিলেন এই টপিক দিয়া। এর চেয়ে সহজ করে আর টপিক লেখা যায় কিনা আমার জানা নেই !!! যাকে বলে ফাটাফাটি সহজ। আমি একদিন উইন্ডোজ সেটআপ করতে গিয়ে দেখি আমার জীবনের ৬ ঘন্টা নাই।
উইন্ডোজ এক্সপিকে ফ্লাস মেমোরিতে কিভাবে যেন বুটেবল করে? ঐযে ৫ মিনিট লাগে সেটআপ দিতে। কোথায় যেন দেখেছিলাম। একবার চেষ্টা করে পারিনি।
এখানে দুখী ভাই সহ অভিজ্ঞদের দৃষ্টি আকর্ষন করছি। এই ভাবে স্কীনশর্টসহ সহজ একটা টিউটরিয়াল দরকার । কবে পাওয়া যাবে?

এখানে যান পানির মত করে গিলাইয়া দিবেনে
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

১৫

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

thanks a lot brother.
milon

১৬

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

দুখী ভাই কে অনেক অনেক ধন্যবাদ.

এবং আপনার জন্য। ( + )

সর্বশেষ সম্পাদনা করেছেন সপ্নের দুনিয়া ( )

ভোগে      নয়      ত্যাগেই      প্রকৃত      সূখ.

১৭

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

মিলন এবং জয় ভাইকে ধন্যবাদ।

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

১৮

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

জয় ভাইকে ধন্যবাদ।
rajon_ktl90@yahoo.com

১৯

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

খুবই সুন্দর একটা পোস্ট। এবার আমি নিজেই সেটাপ দেওয়ার চেস্টা করবো। আমিতো ভেবেছিলাম সেটাপ দেওয়া কি না কি ! এতদিন কেও আমাকে সিখায়নি sad । অনেক ধন্যবাদ  এবং রেপুটেশন (+) দিলাম। thumbs up

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

২০ Unknown O.S. Opera 9.80

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

অনেক অনেক অনেক অনেক অনেক অনেক  ধন্যবাদ+REPU। অনেকের কাজে লাগবে।

কিন্তু ভাইয়া আmaর PC র প্রবলেম হলো অন করি অন হয কিন্তু কোনো কিছু খুলতে গেলেই হ্যাং হযে থাকে START এ ক্লিক করার পরেই আর কিছু করা যায় না। আর একটা কথা PC তে কোন CD ঢোকালে কিন্তু কোনো EFECT দেখায় না। এখন কিভাবে কি করবো একটু বিস্তারিত বলেন। আর আপনারা থাকতে আগেই টেকনেশিয়ান ডাকতে চাই না।
আসা করি সাহায্য করবেন।
আরo অনেক অনেক অগ্রিম ধন্যবাদ।

সর্বশেষ সম্পাদনা করেছেন TAPASFUN ( )

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

ALWAYS WITH YOU.

২১ Windows XP Google Chrome 8.0.552.237

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

আচ্ছা, লিনাক্স কিভাবে সেটআপ করে এভাবে একটু বলবেন?? খুব সুবিধা হয়। আমি লিনাক্স টা সেটআপ করতে পারছি না। প্লিজ কেউ বলুন!

gone

২২ Windows XP Firefox 4.0b11

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

দুংখী ভাই আপনাকে  ধন্যবাদ (+)

ইচ্ছে করে আজ,
        দূরে কোথাও হারিয়ে যায় ... ...
             যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না... !

২৩ Windows XP Google Chrome 9.0.597.98

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

thnx

২৪ Windows XP Internet Explorer 7.0

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

[মজার ছবি]28.gif[/মজার ছবি]

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

হৃদয় লিখেছেন:

আচ্ছা, লিনাক্স কিভাবে সেটআপ করে এভাবে একটু বলবেন?? খুব সুবিধা হয়। আমি লিনাক্স টা সেটআপ করতে পারছি না। প্লিজ কেউ বলুন!

লিনাক্স সেট আপ করা খুবই সহজ যদি পার্টিশনটা ঠিক রাখতে পারেন। (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

▒▐█▀▀▒▐██▒▐█▀▀▄▒▐█▀▀█▌▒▐█▀▀▀█▌░░
▒▐█▀▀░▒█▌▒▐█▒▐█▒▐█▄▒█▌░▒▄▄█▀▀░░░
▒▐█░░▒▐██▒▐█▀▄▄▒▐██▄█▌▒▐█▄▄▄█▌░░
Open Source Software Enthusiast | Linux Mint User | Hip Hop Music Addict | (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

২৬ Windows XP Firefox 3.5.5

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

ধন্যবাদ দুখী ভাই। আমি কম্পিউটার বিষয়ে অনভিজ্ঞ আমার অনেক কাজে লাগবে এটা।

২৭ Windows Seven Firefox 4.0

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

ধন্যবাদ ভাইয়া। এটা আমার কাজে লাগবে না কারন আমি 7 ব্যবহার করি। তবে পোস্ট টা অসাধারন। অনেকের কাজে লাগবে।

২৮ Windows Seven Firefox 4.0

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

উপকারি পোস্ট। আমার কাজে লাগবে না আামি সেভেন ব্যবহার করি। ধন্যবাদ।

আমি রিওন। অনেক কিছু জানতে ও শিখতে চাই। তাই আপনাদের মাঝে এসেছি।

২৯ Windows XP Google Chrome 12.0.733.0

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

খুব ভাল ।

৩০ Windows Seven Firefox 4.0.1

Re: নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।)

অজানা কিছু জানতে পারলাম

(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)

আমন্ত্রন সবাইকে
(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)