ফোরাম নিয়মাবলীঃ
১। ক) ফোরাম যে কোন মতামতের জন্য উন্মুক্ত। তবে লেখা যেন সাধারণ পাঠকদের বোঝার উপযোগী হয় সেরকম হওয়াই ভাল।
খ) ক) যেহেতু এটা বাংলা ফোরাম তাই লেখার মাধ্যম হিসাবে আমরা বাংলাতে লিখা পোস্ট কেই উৎসাহিত করি।২। সঠিক বিভাগে আপনার লেখা পোস্ট করুন। এতে লেখাগুলো সুন্দর ও সাজানো ভাবে থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে। আর নির্দিষ্ট বিভাগ না পেলে সেক্ষেত্রে বিবিধ এ লিখতে পারেন।
৩। অশ্লীল কোন কিছু পোস্ট করা যাবে না বা লিংক দেয়া যাবে না। এ ব্যাপারে মডারেটরগণ যে কোন কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, এমন কি ব্যান করার ক্ষমতাও রাখেন।
৫। অপর কোন সদস্যকে ব্যঙ্গ বা হেয় করে কোন পোস্ট করা যাবে না।
৬। ফোরামে আপনার লেখার সকল দায়-দায়িত্ব আপনার নিজের। এডমিন, মডারেটরগণ বা অন্য কেউ ফোরাম সম্পর্কিত কোন দায়-দায়িত্ব বহন করবে না।
৭। প্রয়োজনবোধে মডারেটরগণ বা এডমিন যে কোন পোস্ট বিনা নোটিশে সরিয়ে নেয়ার বা মুছে ফেলার ক্ষমতা রাখে।
৮। বিশেষ কোন ব্যাক্তি, জাতি বা গোষ্ঠিকে আঘাত করে বা উষ্কানীমূলক কিছু লেখা যাবে না।
৯। সদস্য হওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে ফোরাম থেকে বিভিন্ন ইমেইল, ঘোষনা ইত্যাদি পেতে আপনার আপত্তি নেই। তবে আপনার ইমেইল একাউন্ট আমরা অন্য কোন কর্তৃপক্ষের সাথে শেয়ার করব না।
ফোরামে ইউজারনেম নির্বাচন সম্পর্কিত নিয়মাবলী:
১। কোন ইউজার যদি তার ইউজারনেম ব্যবহার করে লগিন করতে সমস্যায় পড়ে শুধুমাত্র সেক্ষেত্রেই তার নাম পরিবর্তন করা যেতে পারে। স্বাভাবিক অবস্থায় কোন ভাবেই নাম পরিবর্তন করা যাবে না।২। বিশেষ ক্ষেত্রে নাম পরিবর্তন করলেও পাশাপাশি কোন নামে পরিবর্তন করতে হবে যাতে সহজেই চিহ্নিত করা যায়। যেমন সামি থেকে সামিউল ইসলাম, মো: রকিবুল করিম থেকে রকিবুল করিম। নাম একবার রূপান্তর করার পরে পূনরায় রূপান্তর করা যাবে না।
৩। ইংরেজি থেকে বাংলাতে রূপান্তর করা যাবে তবে একবার বাংলায় রুপান্তরের পর ১-২ এর বিষয়টি কার্যকর হবে।
৪। কোন ব্যক্তি একাধিক ইউজার নেম ব্যবহার করে ফোরামে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করলে তার বিরুদ্ধে ফোরাম কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।
৫। ইউজারনেম অবশ্যই সুন্দর, সহজে পঠনযোগ্য হওয়া বাঞ্চনীয়।
৫.১. ফোরামের প্রশাসন, মডারেটর বা কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্টতা বোঝাতে পারে এমন কোন ইউজারনেম ব্যবহার করা যাবে না। যেমন: - এডমিন, প্রশাসন, মডারেটর, root, admin, moderator, সমন্বয়ক ইত্যাদি।
৫.২. মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরকম নাম নেয়া যাবে না (যেমন: আল্লাহ, ফেরেশতা, শয়তান, ভগবান, ঈশ্বর, যীশু ইত্যাদি)
৫.৩. বিখ্যাত ব্যক্তিদের নাম দিয়ে নিবন্ধন করা যাবে না (যেমন: আইনস্টাইন, আইজাক আসিমভ, নিউটন, শেক্সপিয়ার... ইত্যাদি) । তবে যদি ব্যবহারকারীর নামের সাথে বিখ্যাত ব্যক্তির নামের মিল থাকে, তবে সেটা বিবেচনা করা হতে পারে। অপর কোন গুরুত্বপূর্ণ পক্ষকে উপস্থাপন করে বা অন্য কোন পক্ষের প্রতিনিধিত্ব বোঝায়, অনুমতি ছাড়া সেরকম নামও ব্যবহার করা যাবেনা।
৫.৪ নিউম্যারিক আইডি করা যাবেনা মানে সংখ্যা দিয়ে তবে আইডির শেষে সংখ্যা যোগ করতে সমস্যা নাই ।
৫.৫. অপর কোন সদস্যকে ব্যঙ্গ করে কোন নাম নেয়া যাবে না।
৫.৬. অশ্লীল কোন নাম বা কোন অশ্লীল অর্থ বহন করে বা অশ্লীল কিছু ইঙ্গিত করে এরকম নাম নেয়া যাবে না।